1. masudkhan89@gmail.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@yahoo.com : Masud Khan : Masud Khan
ব্রেকিং নিউজ :
এলাকার শান্তি বিনষ্টকারী যে দলেরই হোক ছাড় দেওয়া হবে না: হুইপ রকিবুল ইসলাম বকুল উজিরপুরে দুর্গাপূজা উপলক্ষে মতবিনিময় সভা রাঙামাটিতে বিশেষ অভিযানে ছাত্রলীগ নেতা, মাদক কারবারি ও মাদকসেবীসহ গ্রেপ্তার ১২ কুড়িগ্রাম জেলা প্রশাসনের আয়োজনে শান্তিপূর্ণ ও আনন্দমুখর পরিবেশে দুর্গাপূজা পালনের প্রস্তুতি সভা  আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে চাঁদপুরে প্রস্তুতি ও নিরাপত্তা সংক্রান্ত মতবিনিময় সভা বিদ্যুৎস্পৃষ্টে বেতমোর ইউনিয়ন ছাত্রদলের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি মোঃ সোলাইমান হোসেন পিন্জু ফরাজির মৃত্যু  চরকালেখান ইউনিয়নের উন্নয়নে নিজেকে উৎসর্গ করতে চান মোশাররফ হোসেন ঢালী দুর্গাপূজায় ড. অরূপ রতন চৌধুরীর ‘জয় মা দুর্গা’ বিনিয়োগ আকর্ষণে ২০ উদ্যোগের ৭টি বাস্তবায়ন, পাইপলাইনে ১৩০ কোটি ডলার মতপার্থক্য ও শান্তিপূর্ণ প্রতিবাদই গণতন্ত্রের সৌন্দর্য: রাষ্ট্রপতি

এনসিএলঃ খুলনায় খেলা চলাকালে স্টোক করে মারা গেলেন বরিশালের ফিজিও।

  • আপডেট সময় : সোমবার, ২৭ অক্টোবর, ২০২৫
  • ০ দেখেছেন

খুলনা- বরিশাল মধ্যকার এনসিএলের ম্যাচ চলাকালীন হঠাৎ অসুস্থ হয়ে পড়েন বরিশাল দলের ফিজিও হাসান আহমেদ। পরে হাসপাতালে নেওয়া হলে তার মৃত্যু হয়েছে বলে জানায়। এ ঘটনায় বাংলাদেশ ক্রিকেট বোর্ড ( বিসিবি) গভীর শোক প্রকাশ করেছে। এক বিবৃতিতে বিসিবি জানিয়েছে, ৪৭ বছর বয়সী এই ফিজিও আজ খুলনায় হ্নদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মারা যান। খুলনা বিভাগ ও বরিশাল বিভাগের জাতীয় ক্রিকেট লীগের ( এনসিএল) ম্যাচ চলাকালীন তৃতীয় দিনের খেলায় তিনি অসুস্থ হয়ে পড়েন এবং পরে মৃত্যু বরন করেন। বিবৃতিতে আরো জাানয়, হাসান আহমেদ দীর্ঘ এক দশকেরও বেশি সময় ধরে বরিশাল বিভাগীয় দলের ফিজিও হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন। পাশাপাশি তিনি বাংলাদেশ রিহাবিলিটেশন সেন্টার ফর ট্রমা ভিকটিমস এর ( বিআরসিটিভি) প্রগাম ম্যানেজার হিসেবে দায়িত্বে ছিলেন। হাসান আহমেদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছে বিসিবি। মরহুমের প্রতি শ্রদ্ধা জানাতে আজ চট্রগ্রামে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম টি টোয়েন্টিতে কালো ব্যাজ পরে খেলবে বাংলাদেশ দল। ম্যাচ শুরুর আগে ১ মিনিট নিরবতা পালন করা হবে। এছাড়া এনসিএলের চলমান ম্যাচ গুলোর চতুর্থ দিনে অংশ নেওয়া দলগুলো কাল হাসান আহমেদের প্রতি শ্রদ্ধা জানাবে।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By Rahat IT Ltd.