1. masudkhan89@gmail.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@yahoo.com : Masud Khan : Masud Khan
ব্রেকিং নিউজ :
হারিয়ে যাওয়া গ্রামবাংলার ঐতিহ্য: হালুয়াঘাটে এখন আর বাজে না বিয়ের পালকির নতুন সুর চান্দিনায় আদালতের আদেশে অবৈধ দখল উচ্ছেদ, বাদীকে জমি বুঝিয়ে দিল প্রশাসন পূজায় গুজব ও উসকানি নিয়ে সতর্ক থাকার আহ্বান ময়মনসিংহের এসপি কামরুল হাসান খুলনায় পুর্ববাংলা কমিউনিস্ট পার্টির আঞ্চলিক নেতাকে গুলি করে হত্যা মানিকগঞ্জের শিবালয়ে তালিমুল কুরআন বিভাগের প্রশিক্ষণ কর্মশালা নৈতিক অবক্ষয় ও অপরাধ প্রবণতা রোধে সামাজিক উদ্যোগ অপরিহার্য: ছাতকের ইউএনও সাংবাদিক আসাদ সবুজের জামিন শুনানি ৬ অক্টোবর ‘পুজো পুজো গন্ধ লেগেছে’ মণিরামপুরে সকল দুর্গাপূজা মন্দির সেজে উঠেছে দেবহাটায় পোল্ট্রি খামারে হামলা-লুটের মামলায় প্রধান আসামি গ্রেপ্তার ডিএনসিসিতে নির্বাহী প্রকৌশলী হারুন অর রশিদ এর “বদলি”, ১৬ দিনের মাথায় পুনর্বহাল নেপথ্যে কি 

বান্দরবানে সাম্প্রতিক ধর্ষণ ঘটনার বিচারের দাবিতে পিসিসিপি’র মানববন্ধন

  • আপডেট সময় : সোমবার, ২৭ অক্টোবর, ২০২৫
  • ০ দেখেছেন

পার্বত্য চট্টগ্রামে সাম্প্রতিক সময়ে সংঘটিত একাধিক ধর্ষণ ঘটনার সুষ্ঠু বিচার ও প্রথাগত বিচারের নামে ধামাচাপা দেওয়ার প্রতিবাদে মানববন্ধন করেছে পার্বত্য চট্টগ্রাম ছাত্র পরিষদ (পিসিসিপি)। সোমবার (২৭ অক্টোবর) সকালে বান্দরবান জেলা শহরের শহীদ আবু সাঈদ মুক্ত মঞ্চ চত্বরে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে বক্তারা রাঙামাটির কাপ্তাইয়ে এক প্রতিবন্ধী মারমা নারী, খাগড়াছড়ির মাটিরাঙায় এক ত্রিপুরা কিশোরী, এবং খাগড়াছড়ির পানছড়িতে এক চাকমা নারী শিক্ষিকাকে সংঘবদ্ধভাবে ধর্ষণের ঘটনার ন্যায়বিচারের দাবি জানান। তারা অভিযোগ করেন, স্থানীয় কার্বারিরা এসব ঘটনায় টাকার বিনিময়ে প্রথাগত বিচারের নামে অপরাধীদের আড়াল করার চেষ্টা করছে।

মানববন্ধনে সভাপতিত্ব করেন পিসিসিপি বান্দরবান জেলা সভাপতি আসিফ ইকবাল এবং সঞ্চালনা করেন সংগঠনের জেলা দপ্তর ও প্রচার সম্পাদক মিছবাহ উদ্দীন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদের চেয়ারম্যান কাজী মুজিব।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পিসিসিপি বান্দরবান জেলা সাধারণ সম্পাদক হাবিব আল মাহমুদ ও পিসিএনপি বান্দরবান পৌর সেক্রেটারি এরশাদ চৌধুরী।

মানববন্ধনে বক্তারা বলেন,

> “পার্বত্য চট্টগ্রামে চলমান ধর্ষণ ঘটনাগুলোতে স্থানীয় কার্বারিরা টাকার বিনিময়ে বিচার ধামাচাপা দেওয়ার চেষ্টা করছে। এমনকি কাপ্তাইয়ের ধর্ষিতা নারীকেও কার্বারি মাত্র পাঁচ হাজার টাকা জরিমানা করেছে, যা অমানবিক ও লজ্জাজনক।”

 

বক্তারা এসব ঘটনায় জড়িত ব্যক্তিদের দৃষ্টান্তমূলক শাস্তি ও প্রথাগত বিচার ব্যবস্থার সংস্কারের দাবি জানান।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By Rahat IT Ltd.