1. masudkhan89@gmail.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@yahoo.com : Masud Khan : Masud Khan
ব্রেকিং নিউজ :
হারিয়ে যাওয়া গ্রামবাংলার ঐতিহ্য: হালুয়াঘাটে এখন আর বাজে না বিয়ের পালকির নতুন সুর চান্দিনায় আদালতের আদেশে অবৈধ দখল উচ্ছেদ, বাদীকে জমি বুঝিয়ে দিল প্রশাসন পূজায় গুজব ও উসকানি নিয়ে সতর্ক থাকার আহ্বান ময়মনসিংহের এসপি কামরুল হাসান খুলনায় পুর্ববাংলা কমিউনিস্ট পার্টির আঞ্চলিক নেতাকে গুলি করে হত্যা মানিকগঞ্জের শিবালয়ে তালিমুল কুরআন বিভাগের প্রশিক্ষণ কর্মশালা নৈতিক অবক্ষয় ও অপরাধ প্রবণতা রোধে সামাজিক উদ্যোগ অপরিহার্য: ছাতকের ইউএনও সাংবাদিক আসাদ সবুজের জামিন শুনানি ৬ অক্টোবর ‘পুজো পুজো গন্ধ লেগেছে’ মণিরামপুরে সকল দুর্গাপূজা মন্দির সেজে উঠেছে দেবহাটায় পোল্ট্রি খামারে হামলা-লুটের মামলায় প্রধান আসামি গ্রেপ্তার ডিএনসিসিতে নির্বাহী প্রকৌশলী হারুন অর রশিদ এর “বদলি”, ১৬ দিনের মাথায় পুনর্বহাল নেপথ্যে কি 

“আটোয়ারীতে ২০০ বছরের ঐতিহ্যবাহী রাশমেলার প্রস্তুতিসভা অনুষ্ঠিত”

  • আপডেট সময় : সোমবার, ২৭ অক্টোবর, ২০২৫
  • ০ দেখেছেন

পঞ্চগড় জেলার আটোয়ারী উপজেলায় ঐতিহ্যবাহী আলোয়াখোয়া রাশ মেলা-২০২৫ সুষ্ঠুভাবে অনুষ্ঠানের লক্ষ্যে ২৭ অক্টোবর ২০২৫ খ্রিষ্টাব্দ, সকাল ১১টায় আটোয়ারী উপজেলা পরিষদ হলরুমে, প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন জনাব মোঃ সাবেত আলী, জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট, পঞ্চগড়।
আটোয়ারী আলোয়াখোয়া রাশ মেলার রয়েছে সুদীর্ঘ ইতিহাস। আজ থেকে প্রায় ২০০ বছর পূর্বে ব্রিটিশ আমলে বাংলাদেশ ভারত সীমান্তে নাগর নদীর কোল ঘেঁষে রাশ মেলার আয়োজন হতো।
জনশ্রুতি আছে এই মেলায় ভারতবর্ষের বিভিন্ন এলাকা যেমন ভুটান, নেপাল, কাশ্মীর; এমনকি সুদূর ইরান থেকেও লোকজন এসে হাতি, ঘোড়া, দুম্বা, গরু, মহিষ কেনাবেচা করতেন।
কালের বিবর্তে প্রয়াত আইনমন্ত্রী মির্জা গোলাম হাফিজ-এর প্রচেষ্টায় ২৮ নভেম্বর ১৯৯৩ সালে আটোয়ারী উপজেলা মির্জাপুর ইউনিয়নের নিরাশি নামক স্থানে পুনরায় শুরু হয় এবং১৯৯৫ সালে আটোয়ারী আলোয়াখোয়া রাশ মেলা নতুন রূপে ব্যাপক জাকজমকভাবে আয়োজন করা হয়।
আলোচনা সভায় উপস্থিত ছিলেন জনাব মোঃ আরিফুজ্জামান, উপজেলা নির্বাহী অফিসার, জনাব মোঃ রফিকুল ইসলাম সরকার, অফিসার ইনচার্জ,আটোয়ারী সহ বি.এন.পি, জামায়াতে ইসলামী , এন.সি.পি, জাগপা, জাসদ, জাতীয় নাগরিক পার্টি এর নেতৃত্ববৃন্দসহ, বিভিন্ন মিডিয়ার সাংবাদিকবৃন্দ।
মেলার সাধারণ সম্পাদক পদে আটোয়ারী উপজেলা বিএনপির সভাপতি এ.জেড.এম বজলুর রহমান জাহেদ, মোঃ শাহাজাহান আলীকে সাধারণ সম্পাদক হিসেবে নাম প্রস্তাব করলে, সভায় উপস্থিত সর্বসাধারণের কন্ঠ ভোটে মনোনীত হয়।
সর্বসম্মতিক্রমে রাশ পূজার উদ্বোধন হবে ৫ নভেম্বর, মেলা পরিপূর্ণ শুরু হবে ২০ নভেম্বর থেকে।

মতবিনিময় সভায় বক্তারা রাশ মেলার ঐতিহ্য বর্ননা করেন এবং মেলায় বিনোদনমূলক আয়োজনের জন্য মতামত ব্যক্ত করেন।
পরিশেষে রাশ মেলার সভাপতি জনাব মোঃ সাবেত আলী মেলায় সকলের সার্বিক সহযোগিতা কামনা করেন।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By Rahat IT Ltd.