1. masudkhan89@gmail.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@yahoo.com : Masud Khan : Masud Khan
ব্রেকিং নিউজ :
রবীন্দ্র বিশ্ববিদ্যালয় ও শাহজাদপুর থানার যৌথ উদ্যোগে ইভটিজিং ও যৌন হয়রানি প্রতিরোধে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত। ৬ মাসের জন্য স্থগিত এপিপি হযরত আলী হিরন খুলনার ডুমুরিয়ায় রাস্তায় রান্না, ঘরের মাচায় ঘুম ঢাকায় নিখোঁজ কলেজছাত্রের লাশ ডিমলায় উদ্ধার,জিজ্ঞাসাবাদে আরও দুজনের নাম আত্রাই উপজেলায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে এক বৃদ্ধের মৃত্যু উপজেলা নির্বাহী কর্মকর্তার মানবিক হাত: চুরি হওয়া মাইকের বদলে নতুন সেট পেল ধুরাইল মল্লিকবাড়ি জামে মসজিদ হালুয়াঘাটে সবজির বাজারে আগুন: আয়ের সঙ্গে ব্যয়ের সামঞ্জস্য হারিয়ে বিপাকে সাধারণ মানুষ ফরিদপুরে এসআরবি’র অভিযানে অস্ত্র-গুলিসহ গ্রেপ্তার ১ ঠাকুরগাঁওয়ে রুহিয়া উপজেলায় নামজারি বন্ধে চরম ভোগান্তিতে হাজারো মানুষ শব্দদূষণ নিয়ন্ত্রণে সুনামগঞ্জে ভ্রাম্যমাণ আদালত ৮ মামলায় জরিমানা, ১৪ হাইড্রোলিক হর্ন জব্দ

ধুনটে খাদ্যবান্ধব চালের ৮৫% কালোবাজারি! প্রশাসনের নীরবতায় রাজনৈতিক প্রভাবের অভিযোগ

  • আপডেট সময় : সোমবার, ২৭ অক্টোবর, ২০২৫
  • ০ দেখেছেন

বগুড়ার ধুনট উপজেলায় খাদ্যবান্ধব কর্মসূচির চাল নিয়ে ব্যাপক অনিয়মের অভিযোগ উঠেছে। উপজেলার নিমগাছি , চিকাসি-সহ সব ইউনিয়নে এই অনিয়ম হচ্ছে বলে জানা যায়। ডিলার ও বেপারী ভোক্তাদের কাছ থেকে চাল কিনে কালোবাজারে বিক্রয় করছেন। এই চাল দরিদ্রদের জন্য বরাদ্দ হলেও, অসাধু ব্যবসায়ীদের সিন্ডিকেটের কারণে প্রকৃত উপকারভোগীরা বাধ্য হয়ে চাল বিক্রয় করে।

খোঁজ নিয়ে জানা গেছে, খাদ্যবান্ধব কর্মসূচির সুবিধাভোগী প্রায় ৮৫ % কার্ডধারী ভোক্তার বলেন মোটা ,লাল চাল নিম্নমানের কারণে খেতে পারেন না বা আগ্রহ দেখান না। ফলে ডিলার ও বেপারী তাদের কাছ থেকে কম দামে চাল কিনে নিয়ে তা কালোবাজারে চড়া দামে বিক্রয় করে মুনাফা লুটছেন।

এ-বিষয়ে চ্যানেল ২১, দৈনিক বাংলাদেশ সমাচার ও জাতীয় দৈনিক ঘোষণার সাংবাদিকরা সম্প্রতি কালোবাজারির এক (অটো ভ্যান) থ্রি-হুইলার্স দিয়ে চাল পাচার হওয়ার সময় হাতেনাতে ধরে ফেলেন। চালসহ গাড়িটি ধরার পর স্থানীয় বিএনপি মহল থেকে চাপ আসে এবং সাংবাদিকদের বলা হয়, সাংবাদিক, পুলিশ, খাদ্য বিভাগ সবই তাদের নিয়ন্ত্রণে আছে। আপনারা আমাদের কিছুই করতে পারবে না।

এই ঘটনা খাদ্যবান্ধব কর্মসূচিতে অনিয়মের গভীরে রাজনৈতিক প্রভাবের দিকে ইঙ্গিত করে। খাদ্য প্রশাসনসহ সংশ্লিষ্ট সকল প্রশাসন এ- বিষয়ে অবগত থেকেও রহস্যজনকভাবে নীরবতা পালন করছে।
ভোক্তারা কার্ড বাতিলের ভয়ে তথ্য দিতে ভয় পাচ্ছেন, যার ফলে সাংবাদিকরাও এই অনিয়মের গভীরে পৌঁছাতে পারছেন না।

এ – বিষয়ে জানতে চাইলে ধুনট উপজেলা এরিয়া খাদ্য পরিদর্শক তরিকুল ইসলাম বলেন অনিয়মের বিষয়টি নিয়ে অবগত আছেন বলে জানান। তিনি বলেন, “আমরা নিয়মিত তদারকি করছি, এবং এমন কোনো অভিযোগ বা প্রমাণ পেলে ডিলারদের বিরুদ্ধে অবশ্যই আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।” তিনি আরও জানান, এই পরিস্থিতিতে ডিলার ও বেপারী সুবিধাভোগীদের কাছ থেকে চাল কিনে কালোবাজারে বিক্রি করে দেয় এবং অচিরেই এই অনিয়ম বন্ধে কার্যকর পদক্ষেপ নেওয়া হবে।

স্থানীয় প্রশাসনের রহস্যজনক নীরবতায় জনমনে ক্ষোভের সৃষ্টি হয়েছে। অবিলম্বে এই অনিয়ম বন্ধে কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবি জানিয়েছেন স্থানীয়রা।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By Rahat IT Ltd.