1. masudkhan89@gmail.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@yahoo.com : Masud Khan : Masud Khan
ব্রেকিং নিউজ :
রবীন্দ্র বিশ্ববিদ্যালয় ও শাহজাদপুর থানার যৌথ উদ্যোগে ইভটিজিং ও যৌন হয়রানি প্রতিরোধে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত। ৬ মাসের জন্য স্থগিত এপিপি হযরত আলী হিরন খুলনার ডুমুরিয়ায় রাস্তায় রান্না, ঘরের মাচায় ঘুম ঢাকায় নিখোঁজ কলেজছাত্রের লাশ ডিমলায় উদ্ধার,জিজ্ঞাসাবাদে আরও দুজনের নাম আত্রাই উপজেলায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে এক বৃদ্ধের মৃত্যু উপজেলা নির্বাহী কর্মকর্তার মানবিক হাত: চুরি হওয়া মাইকের বদলে নতুন সেট পেল ধুরাইল মল্লিকবাড়ি জামে মসজিদ হালুয়াঘাটে সবজির বাজারে আগুন: আয়ের সঙ্গে ব্যয়ের সামঞ্জস্য হারিয়ে বিপাকে সাধারণ মানুষ ফরিদপুরে এসআরবি’র অভিযানে অস্ত্র-গুলিসহ গ্রেপ্তার ১ ঠাকুরগাঁওয়ে রুহিয়া উপজেলায় নামজারি বন্ধে চরম ভোগান্তিতে হাজারো মানুষ শব্দদূষণ নিয়ন্ত্রণে সুনামগঞ্জে ভ্রাম্যমাণ আদালত ৮ মামলায় জরিমানা, ১৪ হাইড্রোলিক হর্ন জব্দ

ডিমলায় টিকা কেন্দ্রে যাওয়ার পথে নানী-নাতনীর মর্মান্তিক মৃত্যু

  • আপডেট সময় : রবিবার, ২৬ অক্টোবর, ২০২৫
  • ০ দেখেছেন

নীলফামারীর ডিমলায় টিকা দিতে যাওয়ার পথে পিকআপ ভ্যানের ধাক্কায় নানী ও মাত্র ১৪ দিনের নবজাতক নাতনী নিহত হয়েছেন। রোববার (২৬ অক্টোবর) সকাল সাড়ে ১১টার দিকে উপজেলার গয়াবাড়ী ইউনিয়নের গয়াবাড়ী স্কুল অ্যান্ড কলেজের পাশে এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার শুটি বাড়ি বাজার সংলগ্ন এলাকার মো. আব্দুস ছাত্তার খানের স্ত্রী মোছা. সুর্য খাতুন (৫৫) তার নাতনী মোছা. সামিয়া আক্তারকে (১৪ দিন) কোলে নিয়ে স্থানীয় টিকাদান কেন্দ্রে যাচ্ছিলেন। পথিমধ্যে দ্রুতগতির একটি মালবাহী পিকআপ তাদের ধাক্কা দিলে ঘটনাস্থলেই নবজাতক সামিয়ার মৃত্যু হয়। গুরুতর আহত সুর্য খাতুনকে উদ্ধার করে ডিমলা
এদিকে মৃত সূর্য খাতুনের ছেলে মোঃ শরিফ খান বলেন ছোট্ট সড়কে দ্রুতগতিতে গাড়ি চালাতে গিয়ে আর কত মানুষ আপনজনকে হারাবে আমি যে হারা হয়ে গেলাম এই বলে কান্নায় ভেঙ্গে পড়ে মোঃ শরিফ খান

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকেও মৃত ঘোষণা করেন।
দুর্ঘটনার পর চালক ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। খবর পেয়ে ডিমলা থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পিকআপটি জব্দ করে।
ডিমলা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. ফজলে এলাহী বলেন, “সড়ক দুর্ঘটনায় নানী ও নবজাতকের মৃত্যু হয়েছে। পিকআপচালক পলাতক থাকলেও তাকে শনাক্তের চেষ্টা চলছে। জব্দ করা গাড়িটি থানায় আনা হয়েছে এবং এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন।

একই পরিবারের দুই প্রজন্মের এমন মৃত্যুর ঘটনায় এলাকায় নেমে এসেছে গভীর শোকের ছায়া

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By Rahat IT Ltd.