1. masudkhan89@gmail.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@yahoo.com : Masud Khan : Masud Khan
ব্রেকিং নিউজ :
হারিয়ে যাওয়া গ্রামবাংলার ঐতিহ্য: হালুয়াঘাটে এখন আর বাজে না বিয়ের পালকির নতুন সুর চান্দিনায় আদালতের আদেশে অবৈধ দখল উচ্ছেদ, বাদীকে জমি বুঝিয়ে দিল প্রশাসন পূজায় গুজব ও উসকানি নিয়ে সতর্ক থাকার আহ্বান ময়মনসিংহের এসপি কামরুল হাসান খুলনায় পুর্ববাংলা কমিউনিস্ট পার্টির আঞ্চলিক নেতাকে গুলি করে হত্যা মানিকগঞ্জের শিবালয়ে তালিমুল কুরআন বিভাগের প্রশিক্ষণ কর্মশালা নৈতিক অবক্ষয় ও অপরাধ প্রবণতা রোধে সামাজিক উদ্যোগ অপরিহার্য: ছাতকের ইউএনও সাংবাদিক আসাদ সবুজের জামিন শুনানি ৬ অক্টোবর ‘পুজো পুজো গন্ধ লেগেছে’ মণিরামপুরে সকল দুর্গাপূজা মন্দির সেজে উঠেছে দেবহাটায় পোল্ট্রি খামারে হামলা-লুটের মামলায় প্রধান আসামি গ্রেপ্তার ডিএনসিসিতে নির্বাহী প্রকৌশলী হারুন অর রশিদ এর “বদলি”, ১৬ দিনের মাথায় পুনর্বহাল নেপথ্যে কি 

নাগরপুর বিএনপির নেতা ইকবালের মোটরসাইকেল শোডাউন

  • আপডেট সময় : রবিবার, ২৬ অক্টোবর, ২০২৫
  • ০ দেখেছেন

টাঙ্গাইলের নাগরপুরে বিএনপির মনোনয়ন প্রত্যাশি কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সাবেক সহ-সভাপতি ও নাগরপুর উপজেলা বিএনপির সম্মানিত সদস্য মো. ইকবাল হোসেন খানের বিশাল মোটরসাইকেল শোডাউন ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়নে লিফলেট বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে। রবিবার সকাল থেকে বিকেল পর্যন্ত নাগরপুর ও দেলদুয়ারের বিভিন্ন ইউনিয়ন ও বাজার সমুহে এ লিফলেট বিতরণ করা হয়। নাগরপুর উপজেলার সহবতপুর থেকে বিশাল মোটরসাইকেলের বহরটি নাগরপুর ও দেলদুয়ার উপজেলার বিভিন্ন এলাকা প্রদক্ষিণ করে।

এসময় নাগরপুর উপজেলা বিএনপির সহ-সভাপতি মো. মাসুদুর রহমান মোল্লা লিয়াকত, উপজেলা বিএনপির সাবেক সাধারন সম্পাদক মো. সেলিম মিয়া, স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ন আহŸায়ক আবুল কাসেম মানিকসহ সকল সংগঠনের নেতা কর্মীরা উপস্থিত ছিলেন। মো. ইকবাল হোসেন খান মোটরসাইকেল শোডাউনে বিপুল সংখ্যক মোটরসাইকেল নিয়ে নেতাকর্মী ও সমর্থকরা অংশগ্রহণ করেন।

এ সময় কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সাবেক সহ-সভাপতি ও নাগরপুর উপজেলা বিএনপির সম্মানিত সদস্য মো. ইকবাল হোসেন খান বলেন, বিএনপির রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফায় দেশের উন্নয়ন ও অগ্রগতি এবং সকল শ্রেণি-পেশার মানুষের সমস্যা ও তা সমাধানের উপায় বলে দেওয়া হয়েছে। তিনি আর বলেন, দলীয় মনোনয়নে এমপি নির্বাচিত হতে পারলে তিনি নাগরপুর ও দেলদুয়ার উপজেলার জনগনের মৌলিক অধিকার আদায় সে সাথে ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি সুশাসন ভিত্তিক রাষ্ট্র গড়ে তুলতে সক্রিয় ভূমিকা রাখবেন।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By Rahat IT Ltd.