ময়মনসিংহের ফুলপুরে শনিবার (২৫ অক্টোবর) বিকেলে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৩১ দফা কর্মসূচি বৃদ্ধির লক্ষ্যে গণমিছিল অনুষ্ঠিত হয়েছে।
ময়মনসিংহ-২ (ফুলপুর – তারাকান্দা)সংসদীয় আসনের বিএনপির মনোনয়ন প্রাত্যাশী ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির যুগ্ম আহবায়ক মোঃ মোতাহার হোসেন তালুকদারের নেতৃত্বে মিছিলটি ফুলপুর ডিগ্রি কলেজ চত্বর থেকে শুরু হয়ে উপজেলা সদরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এ সময় পুরো শহর লোকে লোকারণ্য হয়ে পড়ে। সকাল থেকেই বিভিন্ন এলাকা থেকে ব্যানার ফেস্টুন নিয়ে নেতৃবৃন্দ কর্মী সমর্থক উল্লাসে উল্লাসে খন্ডকালীন মিছিল নিয়ে শহরে প্রবেশ করে।