দক্ষিণ খুলনার কয়রা উপজেলার ক্রিকেটপ্রেমীদের প্রতীক্ষার অবসান ঘটাতে আবারও আসছে ঐতিহ্যবাহী শেখবাড়ি প্রিমিয়ার লিগ (SPL) মিনি ক্রিকেট টুর্নামেন্ট ২০২৫। এ বছর অনুষ্ঠিত হতে যাচ্ছে জনপ্রিয় এই টুর্নামেন্টের নবম আসর।২০১৬ সালে সূচনা হওয়া শেখবাড়ি প্রিমিয়ার লিগ অল্প সময়ের মধ্যেই কয়রার ক্রীড়া সংস্কৃতিতে বিশেষ স্থান দখল করে নিয়েছে এই টুর্নামেন্ট। প্রতি বছরই স্থানীয় তরুণদের অংশগ্রহণ, খেলোয়াড়দের প্রতিভা, দর্শকদের আগ্রহ আর আয়োজকদের নিষ্ঠায় এই লিগ রূপ নিয়েছে এক ঐতিহ্যে।
ইতোমধ্যে কয়রার বিভিন্ন প্রান্তে চায়ের দোকান, মোড় ও পাড়ার মাঠে শুরু হয়ে গেছে সেই পরিচিত আলোচনা: “কবে থেকে শুরু হচ্ছে (SPL)এর নবম আসর।“কে জিতবে এবারের SPL?”। ক্রিকেটপ্রেমী দর্শক, খেলোয়াড় এবং টিম ম্যানেজারদের মধ্যে এখন উৎসবের আমেজ।
খেলোয়াড় ও ম্যানেজারদের প্রস্তুতি তুঙ্গে।আসন্ন আসরকে ঘিরে অংশগ্রহণকারী দলগুলো ইতোমধ্যে প্রস্তুতি শুরু করেছে। মাঠে গরম হচ্ছে ব্যাট-বলের লড়াইয়ের অনুশীলন। টিম ম্যানেজাররা ব্যস্ত নতুন কৌশল ও খেলোয়াড় গঠনে এবং ফোকাস দিচ্ছে মাঠের অনুশীলনে। তরুণ ক্রিকেটারদের চোখে মুখে এখন একটাই স্বপ্ন—“এসপিএল চ্যাম্পিয়ন ট্রফি হাতে তোলা।”
আয়োজক কমিটির পরিকল্পনা ও ঘোষণা-
SPL আয়োজক কমিটি জানিয়েছে, নবম আসরকে স্মরণীয় করে রাখতে তারা প্রস্তুত করছেন আরও জাঁকজমকপূর্ণ আয়োজন। কমিটির সদস্যদের ভাষায়—
বিগত আট আসরের অভিজ্ঞতার আলোকে এবারের আসর হবে সবচেয়ে চমকপ্রদ ও উপভোগ্য। দর্শক ও খেলোয়াড়দের জন্য থাকবে নানা নতুনত্ব ও চমক।