1. masudkhan89@gmail.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@yahoo.com : Masud Khan : Masud Khan
ব্রেকিং নিউজ :
সাত মাসেও তদন্ত প্রতিবেদন আদালতে না পাঠানোর অভিযোগ আসন্ন শারদীয় দুর্গাপূজা-২০২৬ উপলক্ষে ঢাকার ধামরাইয়ে পূজামণ্ডপগুলোতে শান্তিপূর্ণ ও উৎসবমুখর গাজীপুরে প্রথম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ, শিরোপা অপরাধ উত্তর বিভাগের সাতক্ষীরার আলিপুরে নব-গঠিত জেলা যুবদল ও জেলা ছাত্রদল নেতৃবৃন্দের সংবর্ধনা রুহিয়ায় ২২পিছ ইয়াবা ট্যাবলেট ও মাদক বিক্রির টাকা সহ দুই মাদক কারবারি আটক ডেঙ্গু মহামারী নিয়ন্ত্রণে সরকারের ভূমিকা মোটেও সন্তোষজনক নয়: মুহাম্মদ হাফিজুর রহমান কালকিনিতে অতিরিক্ত মজুদ ১৪০ বস্তা সার জব্দ, ডিলারকে ২০ হাজার টাকা জরিমানা টঙ্গীতে র‍্যাবের হাতে গ্রেফতার দেওয়ানগঞ্জের শীর্ষ ভূমিদস্যু ও সন্ত্রাসী ফারুক খান নওগাঁয় ভয়াবহ আগুনে পুড়ল চার পরিবারের ঘরবাড়ি, সর্বস্ব হারিয়ে দিশেহারা ক্ষতিগ্রস্তরা ঘোড়ঘাটে ইঁদুর মারার গ্যাস ট্যাবলেট সেবনে যুবকের মৃত্যু

সেই পর্ন-তারকা যুগল ৫ দিনের রিমান্ডে

  • আপডেট সময় : মঙ্গলবার, ২১ অক্টোবর, ২০২৫
  • ১ দেখেছেন

পর্ন-তারকা যুগল আজিম ও বৃষ্টিকে জিজ্ঞাসাবাদের জন্য পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। মঙ্গলবার বিকেলে এ আদেশ দেন ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জুয়েল রানা।

এদিন বিকেলে পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনে পল্টন থানায় দায়ের হওয়া মামলায় তাদের আদালতে হাজির করা হয়। এরপর তাদের সাত দিনের রিমান্ড আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা সিআইডির সাইবার বিভাগের উপ-পরিদর্শক মিজানুর রহমান।

রাষ্ট্রপক্ষে রিমান্ড আবেদনের পক্ষে শুনানি করেন অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর শামসুদ্দোহা সুমন। শুনানি শেষে বিচারক তাদের পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন।

এর আগে, মঙ্গলবার বিকেলে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতে অভিযুক্ত আজিম ও বৃষ্টিকে হাজির করা হয়। এ সময় তাদের আদালতের হাজতখানায় রাখা হয়। বিকেল পাঁচটার দিকে রিমান্ড আবেদনের শুনানির জন্য এজলাসে হাজির করা হয়।

রবিবার রাতে বান্দরবানের রোয়াংছড়ি বাস স্টেশন সংলগ্ন হাজীপাড়া এলাকার ছয়তলা ভবনের একটি ফ্ল্যাট থেকে তাদের গ্রেফতার করা হয়।

জানা গেছে, ১৫ দিন আগে আজিম ও বৃষ্টি বান্দরবান এসে ফল ব্যবসার কথা বলে ওই এলাকায় বাসা ভাড়া নেন। এরপর তারা ওই বাসায় বসবাস করছিলেন। এলাকায় তাদের সঙ্গে কারও পরিচয় ছিল না। জরুরি কাজ ছাড়া তারা বাসা থেকে তেমন বের হতেন না।

সিআইডি জানায়, তারা পর্ন ভিডিও বানিয়ে তা আন্তর্জাতিক পর্ন সাইডে আপলোড করতেন। ২০২৪ সালের মে মাসে তাদের নামে একটি টেলিগ্রাম চ্যানেল খোলা হয়, যেখানে কয়েক হাজার সদস্য রয়েছেন। সেখানে নতুন ভিডিওর লিংক ও আয়ের স্ক্রিনশট শেয়ার করা হতো। তারা বিভিন্ন গ্রুপে অন্যদেরও পর্ণ ভিডিও বানাতে উৎসাহিত করতেন।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By Rahat IT Ltd.