1. masudkhan89@gmail.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@yahoo.com : Masud Khan : Masud Khan
ব্রেকিং নিউজ :
৬ মাসের জন্য স্থগিত এপিপি হযরত আলী হিরন খুলনার ডুমুরিয়ায় রাস্তায় রান্না, ঘরের মাচায় ঘুম ঢাকায় নিখোঁজ কলেজছাত্রের লাশ ডিমলায় উদ্ধার,জিজ্ঞাসাবাদে আরও দুজনের নাম আত্রাই উপজেলায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে এক বৃদ্ধের মৃত্যু উপজেলা নির্বাহী কর্মকর্তার মানবিক হাত: চুরি হওয়া মাইকের বদলে নতুন সেট পেল ধুরাইল মল্লিকবাড়ি জামে মসজিদ হালুয়াঘাটে সবজির বাজারে আগুন: আয়ের সঙ্গে ব্যয়ের সামঞ্জস্য হারিয়ে বিপাকে সাধারণ মানুষ ফরিদপুরে এসআরবি’র অভিযানে অস্ত্র-গুলিসহ গ্রেপ্তার ১ ঠাকুরগাঁওয়ে রুহিয়া উপজেলায় নামজারি বন্ধে চরম ভোগান্তিতে হাজারো মানুষ শব্দদূষণ নিয়ন্ত্রণে সুনামগঞ্জে ভ্রাম্যমাণ আদালত ৮ মামলায় জরিমানা, ১৪ হাইড্রোলিক হর্ন জব্দ ন্যায়-ইনসাফের সমাজ প্রতিষ্ঠায় নারীদের ঐক্যবদ্ধ থাকতে হবে- এডভোকেট মাহবুব উল আলম

(৪২ বিজিবি) কর্তৃক আসামীসহ মাদকদ্রব্য আটক

  • আপডেট সময় : মঙ্গলবার, ২১ অক্টোবর, ২০২৫
  • ১ দেখেছেন

বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সীমান্তের অতন্দ্র প্রহরী হিসেবে সীমান্ত রক্ষার পাশাপাশি প্রত্যন্ত সীমান্ত এলাকায় বসবাসরত স্থানীয় জনসাধারণের জানমাল ও নিরাপত্তা নিশ্চিতসহ চোরাচালান প্রতিরোধ, মাদক, মানব ও অস্ত্র পাচার প্রতিরোধ এবং আন্তঃ সীমান্ত অপরাধ দমনে প্রশংসনীয়ভাবে সফলতার সাথে দায়িত্ব পালন করে আসছে।
এরই ধারাবাহিকতায় গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জানা যায়, গত ২০ অক্টোবর ২০২৫ তারিখ আনুমানিক ১৯.৫০ ঘটিকায় দিনাজপুর ব্যাটালিয়ন (৪২ বিজিবি) এর অধীনস্থ ফকিরগঞ্জ বিওপির দায়িত্বপূর্ণ ঠাকুরগাঁও জেলার পীরগঞ্জ উপজেলার ৯নং সেনগাঁও ইউনিয়নাধীন সীমান্ত পিলার ৩৪২/৪-এস হতে আনুমানিক ৬০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে বেলদহী গ্রামের ভাবীর মোড় নামক স্থান দিয়ে কিছু চোরাকারবারী ইয়াবা ট্যাবলেট নিয়ে গমনাগমন করতে পারে। উক্ত সংবাদের ভিত্তিতে ফকিরগঞ্জ বিওপির একটি বিশেষ টহলদল বর্ণিত স্থানে গমন করতঃ টহল দলের ঐকান্তিক প্রচেষ্টায় ২৮ পিস ভারতীয় ইয়াবা ট্যাবলেট এবং ০১টি বাইসাইকেলসহ ০১ (এক) জন আসামী মোঃ হাবিবুর রহমান (৫৫), পিতা-মৃত মোঃ দানেশ আলী, গ্রাম-বেলদহী, পোষ্ট-হরসুয়া, থানা-পীরগঞ্জ, জেলা- ঠাকুরগাঁও’কে আটক করতে সক্ষম হয় বিজিবি । পরবর্তীতে আটককৃত আসামীকে ভারতীয় ইয়াবা ট্যাবলেট ও বাইসাইকেলসহ পীরগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে, যার মামলা নম্বর-২৭ তারিখ ২১ অক্টোবর ২০২৫।
এছাড়াও একইদিন আনুমানিক ২২০০ ঘটিকায় দিনাজপুর ব্যাটালিয়ন (৪২ বিজিবি) এর অধীনস্থ ধর্মজান বিওপি এর টহল দল কর্তৃক চোরাচালান বিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে স্থানীয়দের সহায়তায় দিনাজপুর জেলার বিরল উপজেলার ৮নং ধর্মপুর ইউনিয়নাধীন সীমান্ত পিলার ৩২০/৫-এস হতে আনুমানিক ১০০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে ধর্মজান বাজার নামক স্থান হতে মাদকদ্রব্য সেবন ও ক্রয়-বিক্রয়ের সময় নিম্নবর্ণিত ০২ জন ব্যক্তিকে আটক করতে সক্ষম হয়।
মোঃ আব্দুর রহিম (৩৬), পিতাঃ মোঃ জারজিশ আলী, গ্রামঃ ধর্মজান, পোস্টঃ কামদেবপুর, থানাঃ বিরল, জেলাঃ দিনাজপুর, মোঃ রাসেল (২২), পিতাঃ মোঃ মহির আলী, গ্রামঃ ধর্মজান, পোস্টঃ কামদেবপুর, থানাঃ বিরল, জেলাঃ দিনাজপুর।
আটককৃত আসীমাদেরকে জনাব ইশতিয়াক আহমেদ, সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভম্যাজিস্ট্রেট, উপজেলা ভূমি অফিস, বিরল, দিনাজপুর কর্তৃক ভ্রাম্যমান আদালতের মাধ্যমে ০৬ (ছয়) মাসের বিনাশ্রম কারাদন্ড এবং ৫০/- টাকা (জনপ্রতি) জরিমানা প্রদান করা হয়। পরবর্তীতে সাজাপ্রাপ্ত আসামীদেরকে বিরল থানা পুলিশের নিকট হস্তান্তর করা হয়েছে।
ভবিষ্যতে এ ধরণের মাদক বিরোধী অভিযান পরিচালনা অব্যাহত রেখে মাদকমুক্ত বাংলাদেশ গঠনে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) বদ্ধপরিকর বলে জানান।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By Rahat IT Ltd.