1. masudkhan89@gmail.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@yahoo.com : Masud Khan : Masud Khan
ব্রেকিং নিউজ :
হারিয়ে যাওয়া গ্রামবাংলার ঐতিহ্য: হালুয়াঘাটে এখন আর বাজে না বিয়ের পালকির নতুন সুর চান্দিনায় আদালতের আদেশে অবৈধ দখল উচ্ছেদ, বাদীকে জমি বুঝিয়ে দিল প্রশাসন পূজায় গুজব ও উসকানি নিয়ে সতর্ক থাকার আহ্বান ময়মনসিংহের এসপি কামরুল হাসান খুলনায় পুর্ববাংলা কমিউনিস্ট পার্টির আঞ্চলিক নেতাকে গুলি করে হত্যা মানিকগঞ্জের শিবালয়ে তালিমুল কুরআন বিভাগের প্রশিক্ষণ কর্মশালা নৈতিক অবক্ষয় ও অপরাধ প্রবণতা রোধে সামাজিক উদ্যোগ অপরিহার্য: ছাতকের ইউএনও সাংবাদিক আসাদ সবুজের জামিন শুনানি ৬ অক্টোবর ‘পুজো পুজো গন্ধ লেগেছে’ মণিরামপুরে সকল দুর্গাপূজা মন্দির সেজে উঠেছে দেবহাটায় পোল্ট্রি খামারে হামলা-লুটের মামলায় প্রধান আসামি গ্রেপ্তার ডিএনসিসিতে নির্বাহী প্রকৌশলী হারুন অর রশিদ এর “বদলি”, ১৬ দিনের মাথায় পুনর্বহাল নেপথ্যে কি 

চুয়াডাঙ্গায় পাখিভ্যান উল্টে প্রাণ গেল নারী যাত্রীর

  • আপডেট সময় : মঙ্গলবার, ২১ অক্টোবর, ২০২৫
  • ০ দেখেছেন

চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার আন্দুলবাড়িয়া ইউনিয়নের কুলতলা গ্রামে পাখি ভ্যান উল্টে সামেনা খাতুন (৪০) নামে এক গৃহবধূর মর্মান্তিক মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (২১ অক্টোবর) বেলা ১২টার দিকে কুলতলা মসজিদের সামনে পাকা রাস্তায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত সামেনা খাতুন একই গ্রামের মৃত আব্দুর রহমানের স্ত্রী। দুই মাস আগেই মারা গেছেন তার স্বামী আব্দুর রহমান। স্বামীর মৃত্যুর পর এত দ্রুত স্ত্রীকেও হারিয়ে পরিবার ও এলাকাবাসী গভীর শোকে নিমজ্জিত।

স্থানীয় সূত্রে জানা যায়, সকাল ১১টার দিকে সামেনা খাতুনসহ তিনজন মহিলা পাখি ভ্যানে চেপে কুলতলা গ্রাম থেকে আন্দুলবাড়িয়া ইউনিয়ন পরিষদের উদ্দেশ্যে রওনা হন। ভ্যানটি কুলতলা মসজিদের সামনে পৌঁছালে হঠাৎ একটি শিশু ভ্যানের সামনে চলে আসে। শিশুটিকে বাঁচাতে গিয়ে চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন এবং মুহূর্তেই ভ্যানটি উল্টে যায়। এতে সামেনাসহ সবাই রাস্তায় পড়ে মারাত্মকভাবে আহত হন।

স্থানীয়রা জানান, দুর্ঘটনার পর সামেনা খাতুনের মাথা রাস্তায় আঘাত পেয়ে তিনি অচেতন হয়ে পড়েন। পরে দ্রুত তাকে উদ্ধার করে জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ ঘটনার পর এলাকায় শোকের ছায়া নেমে আসে। স্থানীয়রা জানান, দুই মাস আগে স্বামীকে হারিয়ে মানসিকভাবে ভেঙে পড়েছিলেন সামেনা। তার এমন অকাল মৃত্যু সবাইকে স্তব্ধ করে দিয়েছে।

জীবননগর থানা পুলিশের পরিদর্শক (ওসি) মামুন হোসেন বিশ্বাস বলেন, শিশুকে বাঁচাতে চলন্ত ভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। এতে এক নারী যাত্রী নিহত হয়েছে। এ ঘটনায় নিহতের পরিবারের কোন অভিযোগ নেই। পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।

 

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By Rahat IT Ltd.