1. masudkhan89@gmail.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@yahoo.com : Masud Khan : Masud Khan
ব্রেকিং নিউজ :
৬ মাসের জন্য স্থগিত এপিপি হযরত আলী হিরন খুলনার ডুমুরিয়ায় রাস্তায় রান্না, ঘরের মাচায় ঘুম ঢাকায় নিখোঁজ কলেজছাত্রের লাশ ডিমলায় উদ্ধার,জিজ্ঞাসাবাদে আরও দুজনের নাম আত্রাই উপজেলায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে এক বৃদ্ধের মৃত্যু উপজেলা নির্বাহী কর্মকর্তার মানবিক হাত: চুরি হওয়া মাইকের বদলে নতুন সেট পেল ধুরাইল মল্লিকবাড়ি জামে মসজিদ হালুয়াঘাটে সবজির বাজারে আগুন: আয়ের সঙ্গে ব্যয়ের সামঞ্জস্য হারিয়ে বিপাকে সাধারণ মানুষ ফরিদপুরে এসআরবি’র অভিযানে অস্ত্র-গুলিসহ গ্রেপ্তার ১ ঠাকুরগাঁওয়ে রুহিয়া উপজেলায় নামজারি বন্ধে চরম ভোগান্তিতে হাজারো মানুষ শব্দদূষণ নিয়ন্ত্রণে সুনামগঞ্জে ভ্রাম্যমাণ আদালত ৮ মামলায় জরিমানা, ১৪ হাইড্রোলিক হর্ন জব্দ ন্যায়-ইনসাফের সমাজ প্রতিষ্ঠায় নারীদের ঐক্যবদ্ধ থাকতে হবে- এডভোকেট মাহবুব উল আলম

জুবায়েদ হত্যার প্রতিবাদে মানিকগঞ্জে ছাত্রদলের বিক্ষোভ মিছিল

  • আপডেট সময় : সোমবার, ২০ অক্টোবর, ২০২৫
  • ০ দেখেছেন

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যান বিভাগের ১৫তম ব্যাচের শিক্ষার্থী ও বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সদস্য মো. জুবায়েদ হোসেনকে ছুরিকাঘাতে হত্যার প্রতিবাদে মানিকগঞ্জে বিক্ষোভ মিছিল করেছে সরকারি দেবেন্দ্র কলেজ ছাত্রদল।
সোমবার (২০ অক্টোবর) সকালে সরকারি দেবেন্দ্র কলেজ প্রাঙ্গণ থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে ক্যাম্পাস প্রদক্ষিণ করে। মিছিলে অংশগ্রহণকারী বক্তারা জুবায়েদ হত্যার সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। একই সঙ্গে তারা জুবায়েদের আত্মার মাগফেরাত কামনা ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেন।

বিক্ষোভে উপস্থিত ছিলেন মানিকগঞ্জ জেলা ছাত্রদলের সহ-দপ্তর সম্পাদক শাহিনুর হোসেন শাহীন, সরকারি দেবেন্দ্র কলেজ ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক এইচ. আই. হিরা ও রাগীব নূর আবির, সাবেক সদস্য মাজিদুল ইসলাম ইমন, কলেজ ছাত্রদল নেতা মেহেদী হাসান রিদয়, সিফাত হোসেন, মো. সজীব হোসেন, সজীব মোল্লা (রাবেল), সিয়াম খান, আকাশ হাসান ও সিয়াম হাসানসহ জেলা ও কলেজ শাখার অন্যান্য নেতাকর্মীরা।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By Rahat IT Ltd.