1. masudkhan89@gmail.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@yahoo.com : Masud Khan : Masud Khan
ব্রেকিং নিউজ :
হারিয়ে যাওয়া গ্রামবাংলার ঐতিহ্য: হালুয়াঘাটে এখন আর বাজে না বিয়ের পালকির নতুন সুর চান্দিনায় আদালতের আদেশে অবৈধ দখল উচ্ছেদ, বাদীকে জমি বুঝিয়ে দিল প্রশাসন পূজায় গুজব ও উসকানি নিয়ে সতর্ক থাকার আহ্বান ময়মনসিংহের এসপি কামরুল হাসান খুলনায় পুর্ববাংলা কমিউনিস্ট পার্টির আঞ্চলিক নেতাকে গুলি করে হত্যা মানিকগঞ্জের শিবালয়ে তালিমুল কুরআন বিভাগের প্রশিক্ষণ কর্মশালা নৈতিক অবক্ষয় ও অপরাধ প্রবণতা রোধে সামাজিক উদ্যোগ অপরিহার্য: ছাতকের ইউএনও সাংবাদিক আসাদ সবুজের জামিন শুনানি ৬ অক্টোবর ‘পুজো পুজো গন্ধ লেগেছে’ মণিরামপুরে সকল দুর্গাপূজা মন্দির সেজে উঠেছে দেবহাটায় পোল্ট্রি খামারে হামলা-লুটের মামলায় প্রধান আসামি গ্রেপ্তার ডিএনসিসিতে নির্বাহী প্রকৌশলী হারুন অর রশিদ এর “বদলি”, ১৬ দিনের মাথায় পুনর্বহাল নেপথ্যে কি 

শহরে নিরাপদ খাদ্য আইনে অভিযান, ০৫ লক্ষ টাকা জরিমানা

  • আপডেট সময় : রবিবার, ১৯ অক্টোবর, ২০২৫
  • ০ দেখেছেন

১৮/১০/২০২৫ খ্রি.  জনাব আরিফুল ইসলাম, বিজ্ঞ সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট ও ১ম শ্রেণীর ম্যাজিস্ট্রেট, বিশুদ্ধ খাদ্য আদালত, কিশোরগঞ্জ এর নেতৃত্বে নিরাপদ খাদ্য আইনে সংক্ষিপ্ত বিচারিক প্রক্রিয়ার (সামারি ট্রায়াল) মাধ্যমে বিশুদ্ধ খাদ্য আদালত পরিচালনা করা হয়।

বিজ্ঞ আদালত কিশোরগঞ্জ শহরের গাইটাল রাকুয়াইল এলাকায় অবস্থিত ফাস্ট টাইম কেক কে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদন, লাইসেন্স ব্যতীত খাদ্য উৎপাদন ও অন্যান্য অপরাধে নিরাপদ খাদ্য আইনের ৩২(ক) ধারায় ২ লক্ষ টাকা অর্থদন্ড প্রদান করেন।

কালীবাড়ি মোড়ে অবস্থিত ননী গোপাল সুইটস কেবিনকে দইয়ের গায়ে উৎপাদন ও মেয়াদ উত্তীর্ণের তারিখ উল্লেখ না করা, রসমালাই এর মধ্যে পোকামাকড় পাওয়া যাওয়া এবং কাচামাল ক্রয়ের রশিদ সংরক্ষণ না করার অপরাধে নিরাপদ খাদ্য আইনের ৩৮ ধারায় ১ লক্ষ টাকা অর্থদন্ড প্রদান করেন।

স্টেশন রোড এলাকায় অবস্থিত তাজ রেস্টুরেন্টকে ফ্রিজে কাঁচা মাছ-মাংস ও বাসি চিকেন গ্রিল একত্রে সংরক্ষণ করা ও অন্যান্য অপরাধে নিরাপদ খাদ্য আইনের ৩৮ ধারায় ১ লক্ষ টাকা অর্থদন্ড প্রদান করেন।

বিসিক শিল্প নগরীতে অবস্থিত ইসলাম ফুডকে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদন, ঘন চিনির ব্যবহার ও অন্যান্য অপরাধে নিরাপদ খাদ্য আইনের ৩৮ ধারায় ১ লক্ষ টাকা অর্থদন্ড প্রদান করেন।

উক্ত আদালতকে সার্বিক সহযোগিতা করেন জেলা স্যানিটারি ইন্সপেক্টর জনাব শংকর চন্দ্র পাল, পুলিশ, কিশোরগঞ্জ র‍্যাব ও আনসার ব্যাটালিয়নের একটি করে চৌকস দল।

 

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By Rahat IT Ltd.