1. masudkhan89@gmail.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@yahoo.com : Masud Khan : Masud Khan
ব্রেকিং নিউজ :
৬ মাসের জন্য স্থগিত এপিপি হযরত আলী হিরন খুলনার ডুমুরিয়ায় রাস্তায় রান্না, ঘরের মাচায় ঘুম ঢাকায় নিখোঁজ কলেজছাত্রের লাশ ডিমলায় উদ্ধার,জিজ্ঞাসাবাদে আরও দুজনের নাম আত্রাই উপজেলায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে এক বৃদ্ধের মৃত্যু উপজেলা নির্বাহী কর্মকর্তার মানবিক হাত: চুরি হওয়া মাইকের বদলে নতুন সেট পেল ধুরাইল মল্লিকবাড়ি জামে মসজিদ হালুয়াঘাটে সবজির বাজারে আগুন: আয়ের সঙ্গে ব্যয়ের সামঞ্জস্য হারিয়ে বিপাকে সাধারণ মানুষ ফরিদপুরে এসআরবি’র অভিযানে অস্ত্র-গুলিসহ গ্রেপ্তার ১ ঠাকুরগাঁওয়ে রুহিয়া উপজেলায় নামজারি বন্ধে চরম ভোগান্তিতে হাজারো মানুষ শব্দদূষণ নিয়ন্ত্রণে সুনামগঞ্জে ভ্রাম্যমাণ আদালত ৮ মামলায় জরিমানা, ১৪ হাইড্রোলিক হর্ন জব্দ ন্যায়-ইনসাফের সমাজ প্রতিষ্ঠায় নারীদের ঐক্যবদ্ধ থাকতে হবে- এডভোকেট মাহবুব উল আলম

বাবা নেই, তবু বোঝে না ছোট্ট শিশু, বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ হারানো সুমনের পরিবারের পাশে শাহ সৈয়দ রাশিদ আলী ফাউন্ডেশন

  • আপডেট সময় : রবিবার, ১৯ অক্টোবর, ২০২৫
  • ০ দেখেছেন

চোখে অজানা বিস্ময়, মুখে নীরবতা—ছোট্ট শিশুটি এখনো বুঝে উঠতে পারছে না কেন সবাই কাঁদছে, কেন তার বাবা আর ফিরে আসছে না। কোলের মানুষটি যে চিরদিনের জন্য চলে গেছে, সেটা সে বুঝতে পারছে না, কিন্তু মায়ের মুখের অশ্রু আর নিস্তব্ধ ঘর যেন তার ছোট্ট মনে প্রশ্ন ছুড়ে দিচ্ছে—“আমার বাবা কোথায়?”

গত ১৪ অক্টোবর (মঙ্গলবার ) সন্ধ্যার সময় কুলাউড়া পৌরসভার ৬নং ওয়ার্ডের জয়পাশা এলাকায় ঘটে হৃদয়বিদারক এ ঘটনা। কুলাউড়া ডিগ্রি কলেজের নবীনবরণ অনুষ্ঠানের গেইট তৈরির কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে প্রাণ হারান সুমন মিয়া। পরিশ্রমী ও হাসিখুশি এই যুবকের মৃত্যুতে পরিবারটি মুহূর্তেই অন্ধকারে ডুবে যায়। একমাত্র উপার্জনকারী ব্যক্তিকে হারিয়ে শোকে ভেঙে পড়েছেন স্বজনরা।

এই অসহায় পরিবারের পাশে মানবিক সহায়তা নিয়ে দাঁড়িয়েছে শাহ সৈয়দ রাশিদ আলী ফাউন্ডেশন। শনিবার বিকেলে টিম জার্নালিস্ট কুলাউড়ার সহযোগিতায় ফাউন্ডেশনের পক্ষ থেকে সুমনের পরিবারের হাতে আর্থিক সহায়তা তুলে দেওয়া হয়।

সময় উপস্থিত ছিলেন টিম জার্নালিস্ট কুলাউড়ার প্রধান উপদেষ্টা সিনিয়র সাংবাদিক এম মুক্তাদির হোসেন, দৈনিক দেশের কণ্ঠ উপজেলা প্রতিনিধি রফিকুল ইসলাম মামুন, দৈনিক ভোরের পাতা উপজেলা প্রতিনিধি রুবেল বখস পাবেল, বিডি টাইমস-এর সম্পাদক ও দৈনিক আমার বার্তা জেলা প্রতিনিধি সৈয়দ মিছবাহ্, চ্যানেল কুলাউড়ার সম্পাদক শামসু উদ্দিন বাবু, দৈনিক ঘোষণা উপজেলা প্রতিনিধি জামাল হোসেন তারেক, এজে চ্যানেল এর এডমিন আজিজুল ইসলাম, কামরুজ্জামান জুয়েল, কুলাউড়া নিউজ-এর এডমিন বাহার আহমেদ, জংশন কুলাউড়ার পরিচালক মাহফুজুর রহমান মাহী, সুপ্রভাত কুলাউড়ার এডমিন সুভন আহমেদ ও সংবাদকর্মী তাহমিদ আহমেদ।

আরও উপস্থিত ছিলেন কুলাউড়া পৌরসভার ৬ নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর জহিরুল ইসলাম খাঁন খছরু, ৭ নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক সবুজ আহমেদ, ২ নং ওয়ার্ডের সাংগঠনিক সম্পাদক মনসুর আহমেদ, কুলাউড়া ডেকোরেটার্স কল্যাণ কমিটির সভাপতি লাল মিয়া ও সাধারণ সম্পাদক রুবেল আহমেদসহ প্রমুখ।

মানবিক এই উদ্যোগ উপস্থিত সবাইকে গভীরভাবে ছুঁয়ে যায়। পরিবারের পাশে থেকে সহযোগিতার হাত বাড়ানোর আহ্বান জানিয়েছেন ফাউন্ডেশন ও স্থানীয় নেতৃবৃন্দ।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By Rahat IT Ltd.