1. masudkhan89@gmail.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@yahoo.com : Masud Khan : Masud Khan
ব্রেকিং নিউজ :
হারিয়ে যাওয়া গ্রামবাংলার ঐতিহ্য: হালুয়াঘাটে এখন আর বাজে না বিয়ের পালকির নতুন সুর চান্দিনায় আদালতের আদেশে অবৈধ দখল উচ্ছেদ, বাদীকে জমি বুঝিয়ে দিল প্রশাসন পূজায় গুজব ও উসকানি নিয়ে সতর্ক থাকার আহ্বান ময়মনসিংহের এসপি কামরুল হাসান খুলনায় পুর্ববাংলা কমিউনিস্ট পার্টির আঞ্চলিক নেতাকে গুলি করে হত্যা মানিকগঞ্জের শিবালয়ে তালিমুল কুরআন বিভাগের প্রশিক্ষণ কর্মশালা নৈতিক অবক্ষয় ও অপরাধ প্রবণতা রোধে সামাজিক উদ্যোগ অপরিহার্য: ছাতকের ইউএনও সাংবাদিক আসাদ সবুজের জামিন শুনানি ৬ অক্টোবর ‘পুজো পুজো গন্ধ লেগেছে’ মণিরামপুরে সকল দুর্গাপূজা মন্দির সেজে উঠেছে দেবহাটায় পোল্ট্রি খামারে হামলা-লুটের মামলায় প্রধান আসামি গ্রেপ্তার ডিএনসিসিতে নির্বাহী প্রকৌশলী হারুন অর রশিদ এর “বদলি”, ১৬ দিনের মাথায় পুনর্বহাল নেপথ্যে কি 

সিংগাইরে পূর্ব শত্রুতার জেরে কুপিয়ে জখম ১

  • আপডেট সময় : শনিবার, ১৮ অক্টোবর, ২০২৫
  • ০ দেখেছেন

মানিকগঞ্জের সিংগাইর উপজেলায় পূর্ব শত্রুতার জের ধরে ইউসুফ আলী (৪৫) নামে এক ব্যক্তিকে কুপিয়ে মারাত্মকভাবে জখম করেছে প্রতিপক্ষ দুলাল গং।  গত বৃহস্পতিবার ১৬ অক্টোবর দুপুর ২টার দিকে উপজেলার ধল্লা ইউনিয়নের নয়াপাড়া মোড়ে এ ঘটনাটি ঘটে।
ঘটনার পর গত শুক্রবার (১৭ অক্টোবর) রাতে ভিকটিমের ছোট ভাই মো. ইসমাইল সিংগাইর থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।
আহত ইউসুফ আলী উপজেলার জয়মন্টপ ইউনিয়নের বাহাদিয়া গ্রামের উছমান গনির ছেলে এবং ধল্লা ইউনিয়নের ফোর্ডনগর গ্রামের মৃত মোসলেম উদ্দিনের মেয়ের জামাই।
অভিযুক্তরা হলেন—ফোর্ডনগর গ্রামের মৃত মোসলেম উদ্দিনের মেয়ের জামাই দুলাল (৩৫) ও তার ভাই মৃত মোসলেম উদ্দিনের ছেলে আবুল হোসেন (৪০)।
অভিযোগ সূত্রে জানা গেছে, গত বৃহস্পতিবার সকাল ১০টার দিকে ইউসুফ আলী শ্বশুরবাড়ি ফোর্ডনগর যান। সেখানে ওয়ারিশসম্পত্তি নিয়ে পারিবারিক বিষয়ে কথা কাটাকাটি হয় তার দুই আত্মীয় দুলাল ও আবুল হোসেনের সঙ্গে। পরে পরিস্থিতি অবনতি হলে ইউসুফ আলী তার দুই মেয়েকে সঙ্গে নিয়ে মোটরসাইকেলে করে বাড়ির পথে রওনা দেন।
পথে নয়াপাড়া মোড়ে পৌঁছালে ওঁৎ পেতে থাকা দুলাল গং তার মোটরসাইকেলের গতি রোধ করে তাকে সড়কে ফেলে দেয়। এ সময় তারা ধারালো অস্ত্র দিয়ে মাথায় কোপসহ শরীরের বিভিন্ন স্থানে আঘাত করে পালিয়ে যায়।
স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় ইউসুফ আলীকে উদ্ধার করে সিংগাইর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকায় রেফার্ড করেন। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন আছেন।
অভিযুক্তদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাদের ফোন বন্ধ থাকায় কোনো বক্তব্য পাওয়া যায়নি।
এ বিষয়ে সিংগাইর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জেওএম তৌফিক আজম বলেন, “লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত শেষে মামলা রেকর্ডের প্রক্রিয়া চলছে।”

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By Rahat IT Ltd.