১৬ তারিখ বৃহস্পতিবার সকাল ১১ ঘটিকার সময় গাজীপুরের কালিয়াকৈর উপজেলার মৌচাক বাস স্ট্যান্ড সংলগ্ন দারুচি রেস্টুরেন্টে,বাংলাদেশ জাতীয়তাবাদী রিকশা ভ্যান ও অটো চালক দলের দ্বি বারষিক সম্মেলন ও কাউন্সিল ২০২৫ উপলক্ষে কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কালিয়াকৈার উপজেলার সাবেক বিএনপি’র সাংগঠনিক সম্পাদক ও সাবেক মৌচাক ইউনিয়ন বিএনপি’র সভাপতি, এডভোকেট কামরুজ্জামান কামরুল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মৌচাক ইউনিয়ন বিএনপি’র সাবেক সহ-সভাপতি, এম এ করিম। গাজীপুর জেলা রিক্সা ভ্যান ও অটো চালক দলের আহবায়ক, মোঃ এনামুল হক সহ বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা কর্মীরা উপস্থিত ছিলেন। এসময় প্রধান অতিথি তার বক্তব্যে বলেন সরা বাংলাদেশে প্রায় দুই কোটি রিকশা ভ্যান ও অটোরিক্সা চালক আছে, তাদের পরিবারসহ প্রায় পাঁচ কোটি ভোট আছে, অতএব তাদেরকে ছোট করে দেখার কোন সুযোগ নেই, তারা দলের জন্য অনেক বড়ো ভোট ব্যাংক তাদের সঠিক দিকনির্দেশনা দেন এবং তাদের সার্বিক খোঁজ খবর রাখেন। তিনি আরো বলেন আগামী নির্বাচনের প্রস্তুতি নেন।