1. masudkhan89@gmail.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@yahoo.com : Masud Khan : Masud Khan
ব্রেকিং নিউজ :
নওগাঁয় ভয়াবহ আগুনে পুড়ল চার পরিবারের ঘরবাড়ি, সর্বস্ব হারিয়ে দিশেহারা ক্ষতিগ্রস্তরা ঘোড়ঘাটে ইঁদুর মারার গ্যাস ট্যাবলেট সেবনে যুবকের মৃত্যু মির্জাপুরে পৃথক অভিযান পরিচালনার মাধ্যমে ৩৩ হাজার টাকা জরিমানা আদায় মির্জাপুরে বিশ্ব শিক্ষক দিবস ও নজরুল বর্ষ-২০২৬ উদযাপন জলঢাকায় বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত আশুলিয়ায় ভূমিদস্যু তাহের মৃধার বিরুদ্ধে জমি দখলের অভিযোগ শাহজাদপুরে যথাযোগ্য মর্যাদায় বিশ্ব শিক্ষক দিবস ও আলোচনা সভা অনুষ্ঠিত রাজস্থলী ৪টি পূজামন্ডপ পরিদর্শন করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শিক্ষকরা মাথা উঁচু করে দাড়াতে না পারলে জাতি হিসেবে আমরা এগোতে পারব না : বিসিবি পরিচালক ‎বকশীগঞ্জে বিজিবির অভিযানে ৯৭১ পিস ভারতীয় কসমেটিকস জব্দ

কাদিরাবাদ সেনানিবাসে সেনাবাহিনী প্রধান কুচকাওয়াজ অনুষ্ঠিত

  • আপডেট সময় : বৃহস্পতিবার, ১৬ অক্টোবর, ২০২৫
  • ১ দেখেছেন

নাটোরে ইঞ্জিনিয়ার সেন্টার অ্যান্ড স্কুল অব মিলিটারি ইঞ্জিনিয়ারিং কাদিরাবাদ সেনানিবাসে রিক্রুট ব্যাচ-২০২৫ এর সেনাবাহিনী প্রধান কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার ১৬ অক্টোবর সকালে বাগাতিপাড়া উপজেলার দয়ারামপুর কাদিরাবাদ সেনানিবাসে এই কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়। এসময় কুচকাওয়াজ পরিদর্শন ও অভিবাদন গ্রহণ করেন বাংলাদেশ ইনস্টিটিউট অফ ইন্টারন্যাশনাল স্ট্র্যাটেজিক স্টাডিজ (বিআইআইএসএস) মহাপরিচালক মেজর জেনারেল ইফতেখার আনিস।
এ সময় কুচকাওয়াজে উপস্থিত ছিলেন— ইঞ্জিনিয়ার সেন্টার অ্যান্ড স্কুল অব মিলিটারি ইঞ্জিনিয়ারিং কমান্ড্যার ব্রিগেডিয়ার জেনারেল মো. মনোয়ারুল ইসলাম সরদার এবং ট্রেনিং ব্যাটারিয়ান অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সাখাওয়াত হোসেন। এবং সমাপনী কুচকাওয়াজের প্যারেড কমান্ডার হিসেবে প্যারেড পরিচালনা করেন মেজর মো. মোস্তাফিজুর রহমান। এছাড়াও বাংলাদেশ সেনাবাহিনীর ঊর্ধ্বতন সামরিক ও অসামরিক কর্মকর্তাবৃন্দ, আমন্ত্রিত অতিথিবৃন্দ, প্রশিক্ষণ সম্পন্নকারী রিক্রুটগণের পরিবারের সদস্যবৃন্দ কুচকাওয়াজ উপভোগ করেন। বাংলাদেশ সেনাবাহিনীর গৌরবোজ্জ্বল ঐতিহ্য ও দেশমাতৃকার সেবায় ইঞ্জিনিয়ার্স কোরের অবদানের কথা উল্লেখ করে নবীন সৈনিকদের উদ্দেশ্যে প্রধান অথিতি বলেন, আধুনিক ও যুগোপযোগী প্রশিক্ষণের মাধ্যমে দক্ষতা অর্জন করে একবিংশ শতাব্দীর কঠিন চ্যালেঞ্জ মোকাবিলায় প্রস্তুত থাকতে হবে। ৩৬ সপ্তাহের প্রশিক্ষণ তোমাদের জীবনের প্রথম ধাপ। এ প্রশিক্ষণ অব্যাহত থাকবে। একজন সৈনিক হিসেবে দেশের জনগণের জানমাল নিরাপত্তায় সর্বক্ষণ নিজেকে নিয়োজিত রাখবে। সততা ও নিষ্ঠার সঙ্গে দেশ সেবায় এগিয়ে যাবে। সেই সঙ্গে নিজেকে আত্মনিয়োগে সব সময় প্রস্তুত থাকার নবীন সৈনিকদের প্রতি আহবান জানান তিনি।
এ সময় কুচকাওয়াজ অনুষ্ঠানের মাধ্যমে মোট ৯১২ জন রিক্রুট বাংলাদেশ সেনাবাহিনীতে কোর অব ইঞ্জিনিয়ার্স এ নবীন সৈনিক হিসেবে যোগদান করেন। এবং শপথ গ্রহণ করেন নবীন সৈনিকরা।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By Rahat IT Ltd.