পঞ্চগড় জেলার আটোয়ারী উপজেলার রাধানগড় ইউনিয়নের মালিগাও গ্রামের মেরিনা আক্তার নামে এক গৃহবধুর পুকুরে ডুবে রহস্যজনক মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটেছে রসেয়া গোরস্থান সংলগ্ন দলুয়া পুকুরে।
এলাকাবাসীর বরাত হতে জানা যায় যে, মেরিনা আক্তার তার স্বামী খাদেমুল ইসলাম নেন্দ এর সাথে পারিবারিক কলহের জেরে ১৩ তারিখ সোমবারে বিকাল ৪ টার দিক বাসা হতে বের হয়ে যায়। রাতে বাসায় না ফিরলে- মঙ্গলবারে, এলাকাবাসি আত্নীয়-স্বজনের বাসায় খোজ করতে থাকেন।
১৪ তারিখ মঙ্গলবারে বিকাল ৫ টায় কয়েকজন সাঁওতাল ওই পুকুরের পাশ দিয়ে যাচ্ছিলেন। তারাই প্রথমে পুকুরে লাশ ভেসে থাকতে দেখেন। পরে স্থানীয়রা সহ মৃতের ভাই আনোয়ার ঘটনাস্থলে উপস্থিত হয়ে লাশটি পাড়ে তুলেন।
আটোয়ারী থানায় খবর দেওয়া হলে পুলিশ এসে তার লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়।