পাটকলের মুল্যবান যন্ত্রাংশ টেন্ডারের নামে পাচার অবিলম্বে বন্ধ করার দাবিতে গতকাল পৃথক তিনটি স্মারকলিপি প্রদান করা হয়েছে। প্রথমে খালিশপুর ক্রিসেন্ট জুট মিলস লিমিটেডের প্রকল্প প্রধান বরাবরে বেলা ১২ টায়, দ্ধিতীয়টি খালিশপুর চরেরহাট বিজেএমসির জোনাল জিএম বরাবর বেলা ২ টায় এবং তৃতীয়টি বিকাল ৪ টায় অতিরিক্ত জেলা প্রশাসক ( সার্বিক) বিতান কুমার মন্ডল খুলনা বরাবর পাটকল ও শিল্পাঞ্চল রক্ষা আন্দোলনের পক্ষ থেকে স্মারকলিপি প্রদান করা হয়। স্মারকলিপিতে উল্লেখ করা হয় পাটকল গুলোর অভ্যন্তরে অতিমুল্যবান যন্ত্রাংশ সমুহ টুকরো টুকরো করে স্ক্রাব মেটাল হিসেবে বিক্রি করা হচ্ছে। উক্ত যন্ত্রাংশ ইংল্যান্ড ও জাপানের তৈরি যা পাটকলের প্রতিষ্ঠা লগ্ন থেকে ব্যবহ্নত হয়ে আসছে। এসব যন্ত্রাংশ টেকসই ও সর্বোপরি রাস্ট্রিয় সম্পদ। খুবই সামান্য মেরামতের মাধ্যমে এসকল যন্ত্রাংশ আরো দীর্ঘকাল ব্যবহার করা সম্ভব। তাই অবিলম্বে পাটকলের রাস্টিয় সম্পদের এ লুটপাট বন্ধ করার জোর দাবি জানানো হয়। এ বিষয়ে পাটকল রক্ষা খুলনা, যশোর আঞ্চলিক কমিটির আহবায়ক ও জাতীয়তাবাদী পাট শ্রমিকদলের সাংগঠনিক সম্পাদক মো: শমশের আলম বলেন, সৈরাচারের দোসর পাট সচিব আব্দুর রউফ এর নির্দেশে টেন্ডারের নামে পাটকল গুলোর মুল্যবান যন্ত্রাংশ, মিলের অভ্যন্তরে গাছপালা কেটে লুটপাটের মহোৎসব চলছে। রাতের আধারে ট্রলার যোগে নদী থেকে গাছ ও মিলগুলোর মুল্যবান যন্ত্রাংশ বিজেএমসির অসাধু কর্মকর্তাদের সহায়তায় পাচার করা হচ্ছে। তিনি আরো বলেন, মিলের অভ্যন্তরে যা কিছু আছে এগুলো রাস্ট্রিয় সম্পদ, এগুলো টেন্ডার ও দেখবালের নামে অবাধে কোটি, কোটি টাকার মালামাল পাচার করছে চক্রটি। তিনি অবিলম্বে বিজেএমসির চেয়ারম্যান আব্দুর রউফ সহ অসাধু কর্মকর্তাদের অপসারণ দাবি করেন।