1. masudkhan89@gmail.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@yahoo.com : Masud Khan : Masud Khan
ব্রেকিং নিউজ :
হারিয়ে যাওয়া গ্রামবাংলার ঐতিহ্য: হালুয়াঘাটে এখন আর বাজে না বিয়ের পালকির নতুন সুর চান্দিনায় আদালতের আদেশে অবৈধ দখল উচ্ছেদ, বাদীকে জমি বুঝিয়ে দিল প্রশাসন পূজায় গুজব ও উসকানি নিয়ে সতর্ক থাকার আহ্বান ময়মনসিংহের এসপি কামরুল হাসান খুলনায় পুর্ববাংলা কমিউনিস্ট পার্টির আঞ্চলিক নেতাকে গুলি করে হত্যা মানিকগঞ্জের শিবালয়ে তালিমুল কুরআন বিভাগের প্রশিক্ষণ কর্মশালা নৈতিক অবক্ষয় ও অপরাধ প্রবণতা রোধে সামাজিক উদ্যোগ অপরিহার্য: ছাতকের ইউএনও সাংবাদিক আসাদ সবুজের জামিন শুনানি ৬ অক্টোবর ‘পুজো পুজো গন্ধ লেগেছে’ মণিরামপুরে সকল দুর্গাপূজা মন্দির সেজে উঠেছে দেবহাটায় পোল্ট্রি খামারে হামলা-লুটের মামলায় প্রধান আসামি গ্রেপ্তার ডিএনসিসিতে নির্বাহী প্রকৌশলী হারুন অর রশিদ এর “বদলি”, ১৬ দিনের মাথায় পুনর্বহাল নেপথ্যে কি 

দুটি সার কারখানা ভেঙে একটি করেছে আওয়ামী লীগ: ড. মঈন খান

  • আপডেট সময় : সোমবার, ১৩ অক্টোবর, ২০২৫
  • ০ দেখেছেন

বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি-এর স্থায়ী কমিটির সদস্য ও সাবেক পরিকল্পনামন্ত্রী ড. আব্দুল মঈন খান বলেছেন, “আওয়ামী লীগ সরকারের আমলে এমন দুর্নীতি হয়েছে যে, নরসিংদীতে দুটি সচল সার কারখানা ভেঙে একটি করা হয়েছে। এই প্রকল্পের আড়ালে হাজার হাজার কোটি টাকা লুটপাট হয়েছে। দুনীতির কারণেই তারা নতুন সার কারখানার প্রকল্প এনে সচল দুটি কারখানা ধ্বংস করেছে।”

রবিবার ১২ অক্টোবর বিকেলে নরসিংদীর পলাশে ঘোড়াশাল-পলাশ ফার্টিলাইজার পিএলসি এমপ্লয়ীজ ইউনিয়নের আয়োজিত শ্রমিক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ড. মঈন খান আরও বলেন, “ঘোড়াশাল-পলাশ ইউরিয়া ফার্টিলাইজার প্রকল্প উদ্বোধনের সময় জনগণের সঙ্গে প্রতারণা করা হয়েছে। প্রকৃতপক্ষে কারখানাটি উৎপাদনে না এনে অন্য কারখানা থেকে সার এনে উৎপাদন চালুর অভিনয় দেখানো হয়েছে। জনগণের টাকায় এমন ভাঁওতাবাজি অগ্রহণযোগ্য।”

তিনি অভিযোগ করেন, সরকারের অব্যাহত দুর্নীতির কারণে দেশের প্রকৃত উৎপাদনশীল খাত ধ্বংসের পথে। “বাংলাদেশকে টেকসই উন্নয়নের পথে এগিয়ে নিতে হলে প্রথমেই দুর্নীতি বন্ধ করতে হবে,” বলেন মঈন খান।

তিনি আরও বলেন, “যে বৈষম্য দূর করার জন্য ১৯৭১ সালে হাজারো শহীদ জীবন দিয়েছেন, সেই বৈষম্য আজও রয়ে গেছে। দেশের মানুষের ন্যায্য অধিকার ফিরিয়ে আনতে হলে সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা করতে হবে। বিএনপি ক্ষমতায় এলে বৈষম্যহীন সমাজ গড়ে তুলবে।”

ঘোড়াশাল-পলাশ আঞ্চলিক শ্রমিক দলের সভাপতি আল-আমিন ভূঁইয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত এ সমাবেশে আরও বক্তব্য রাখেন—পলাশ উপজেলা বিএনপির সভাপতি আব্দুস সাত্তার, সাধারণ সম্পাদক সাইফুল হক, যুগ্ম সম্পাদক বাহাউদ্দিন ভূঁইয়া মিল্টন, ঘোড়াশাল পৌর বিএনপির সভাপতি আলম মোল্লা, নরসিংদী বাস-ট্রাক মালিক সমিতির সভাপতি সারোয়ার মৃধা, ঘোড়াশাল বিদ্যুৎ শ্রমিক কর্মচারী ইউনিয়নের সাধারণ সম্পাদক শরিফুল ইসলামসহ স্থানীয় বিভিন্ন শ্রমিক ও রাজনৈতিক নেতৃবৃন্দ।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By Rahat IT Ltd.