1. masudkhan89@gmail.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@yahoo.com : Masud Khan : Masud Khan
ব্রেকিং নিউজ :
হারিয়ে যাওয়া গ্রামবাংলার ঐতিহ্য: হালুয়াঘাটে এখন আর বাজে না বিয়ের পালকির নতুন সুর চান্দিনায় আদালতের আদেশে অবৈধ দখল উচ্ছেদ, বাদীকে জমি বুঝিয়ে দিল প্রশাসন পূজায় গুজব ও উসকানি নিয়ে সতর্ক থাকার আহ্বান ময়মনসিংহের এসপি কামরুল হাসান খুলনায় পুর্ববাংলা কমিউনিস্ট পার্টির আঞ্চলিক নেতাকে গুলি করে হত্যা মানিকগঞ্জের শিবালয়ে তালিমুল কুরআন বিভাগের প্রশিক্ষণ কর্মশালা নৈতিক অবক্ষয় ও অপরাধ প্রবণতা রোধে সামাজিক উদ্যোগ অপরিহার্য: ছাতকের ইউএনও সাংবাদিক আসাদ সবুজের জামিন শুনানি ৬ অক্টোবর ‘পুজো পুজো গন্ধ লেগেছে’ মণিরামপুরে সকল দুর্গাপূজা মন্দির সেজে উঠেছে দেবহাটায় পোল্ট্রি খামারে হামলা-লুটের মামলায় প্রধান আসামি গ্রেপ্তার ডিএনসিসিতে নির্বাহী প্রকৌশলী হারুন অর রশিদ এর “বদলি”, ১৬ দিনের মাথায় পুনর্বহাল নেপথ্যে কি 

সাংবাদিকের ওপর হামলায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে সিআরএ

  • আপডেট সময় : রবিবার, ১২ অক্টোবর, ২০২৫
  • ১ দেখেছেন

চট্টগ্রামের খুলশী থানায় যমুনা টেলিভিশনের রিপোর্টার জোবায়েদ ইবনে শাহাদাত ও ক্যামেরাপার্সন আসাদুজ্জামান লিমনের উপর পেশাগত দায়িত্ব পালনকালে খুলশী থানার অভ্যন্তরে সিএমপি’র উত্তর ডিসি আমিরুল ইসলাম কর্তৃক শারীরিক নিগ্রহ ও হেনস্থার ঘটনায় তীব্র প্রতিবাদ ও নিন্দা জানিয়েছেন চট্টগ্রাম রিপোর্টার্স অ্যাসোসিয়েশন (সিআরএ)’র নেতৃবৃন্দ।
আজ (১২ অক্টোবর) রবিবার চট্টগ্রাম রিপোর্টার্স অ্যাসোসিয়েশন-সিআরএ’র সভাপতি সোহাগ আরেফিন এবং সাধারণ সম্পাদক নুরুল আমিন খোকন এক যৌথ বিবৃতিতে এই প্রতিবাদ ও নিন্দা জানান।
সাংবাদিকদের ওপর ন্যাক্কারজনক এই হামলার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে চট্টগ্রাম রিপোর্টার্স অ্যাসোসিয়েশন (সিআরএ)’র নেতৃবৃন্দ বলেন, ” পেশাগত দায়িত্ব পালনকালে যমুনা টিভির রিপোর্টার জোবায়েদ ইবনে শাহাদাত ও ক্যামেরা পার্সন আসাদুজ্জামান লিমন কে খুলশী থানার অভ্যন্তরে আটকে রেখে সিএমপি’র ডিসি উত্তর আমিরুল ইসলাম কর্তৃক এই ধরনের ন্যাক্কারজনক ও পৈশাচিক হামলা মেনে নেওয়া যায় না। এই ধরনের হামলা স্বাধীন সাংবাদিকতাকে সংকুচিত করার ঘৃণ্য প্রক্রিয়া এবং গণমাধ্যমকে ভীতি প্রদর্শন করার অপচেষ্টা। এই হামলা রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ হিসেবে স্বীকৃত গণমাধ্যমের টুটি চেপে ধরার জন্য পুলিশি পোশাক কে কলঙ্কিত করার হীন প্রচেষ্টার সমতুল্য “।
সিআরএ নেতৃবৃন্দ এই ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানানোর পাশাপাশি ঘটনার সাথে জড়িত পুলিশ কর্মকর্তার দৃষ্টান্তমূলক শাস্তি প্রদানের জন্য স্বরাষ্ট্র উপদেষ্টার প্রতি জোর দাবি জানান।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By Rahat IT Ltd.