1. masudkhan89@gmail.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@yahoo.com : Masud Khan : Masud Khan
ব্রেকিং নিউজ :
সরকারি ফি ছাপিয়ে সাভার ইউপিতে সচিবের নিজস্ব রেট সাধারণ মানুষের নাভিশ্বাস বারবার সমন সত্ত্বেও সাক্ষ্য দিতে অনুপস্থিত, ৭০০ পুলিশ সদস্যের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা সাত মাসেও তদন্ত প্রতিবেদন আদালতে না পাঠানোর অভিযোগ আসন্ন শারদীয় দুর্গাপূজা-২০২৬ উপলক্ষে ঢাকার ধামরাইয়ে পূজামণ্ডপগুলোতে শান্তিপূর্ণ ও উৎসবমুখর গাজীপুরে প্রথম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ, শিরোপা অপরাধ উত্তর বিভাগের সাতক্ষীরার আলিপুরে নব-গঠিত জেলা যুবদল ও জেলা ছাত্রদল নেতৃবৃন্দের সংবর্ধনা রুহিয়ায় ২২পিছ ইয়াবা ট্যাবলেট ও মাদক বিক্রির টাকা সহ দুই মাদক কারবারি আটক ডেঙ্গু মহামারী নিয়ন্ত্রণে সরকারের ভূমিকা মোটেও সন্তোষজনক নয়: মুহাম্মদ হাফিজুর রহমান কালকিনিতে অতিরিক্ত মজুদ ১৪০ বস্তা সার জব্দ, ডিলারকে ২০ হাজার টাকা জরিমানা টঙ্গীতে র‍্যাবের হাতে গ্রেফতার দেওয়ানগঞ্জের শীর্ষ ভূমিদস্যু ও সন্ত্রাসী ফারুক খান

টাইফয়েড টিকা হালাল, নিরাপদ ও কার্যকরী : বিভাগীয় কমিশনার মোঃ ফিরোজ সরকার

  • আপডেট সময় : রবিবার, ১২ অক্টোবর, ২০২৫
  • ০ দেখেছেন

খুলনা বিভাগীয় পর্যায়ে টাইফয়েড কনজুগেট ভ্যাকসিন ( টিসিভি) টিকাদান ক্যাম্পেইন ২০২৫ উদ্ধোধন অনুষ্ঠান ১২ অক্টোবর সকালে খুলনা জিলা স্কুলের অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়। বিভাগীয় স্বাস্থ্য দপ্তরের আয়োজনে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন খুলনার বিভাগীয় কমিশনার মোঃ ফিরোজ সরকার। প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, ” টাইফয়েড টিকাদান হালাল, নিরাপদ ও কার্যকরী। ইপিআইএর আওতায় যে টিকা দেওয়া হচ্ছে তা বিশ্বব্যাপী প্রশংসিত হয়েছে। আমরা সফলতা অর্জন করেছি। আগামী প্রজন্মকে সুস্থ ও সবল রাখতে টিকার বিকল্প নেই। তিনি আরো বলেন, টাইফয়েড একটি মারাত্মক সংক্রামক রোগ। সরকার এ রোগ নির্মুলে কাজ করে যাচ্ছে। টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন সফল করতে গণমাধ্যমকর্মীদের গুরুত্বপূর্ণ ভুমিকা রয়েছে। কোন শিশু যেন টিকাদান ক্যাম্পেইনে বাদ না পড়ে, সেজন্য প্রচার, প্রচারণা জোরদার করতে হবে। গুজবে কান না দিয়ে স্বতঃস্ফুতভাবে টিকা দিতে হবে। অনুষ্ঠানে জানানো হয়, জাতীয় পর্যায়ে প্রায় পাচ কোটি শিশুকে টাইফয়েড টিকার আওতায় আনার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। এর মধ্যে খুলনা বিভাগে শিক্ষা প্রতিষ্ঠান ও কমিউনিটি পর্যায়ে প্রায় ৪৩ লাখ শিশুকে টিকা দেওয়ার পরিকল্পনা নেওয়া হয়েছে। ১০ জেলায় ২৮ লাখ ৯৭ হাজার ৪৪ টি শিক্ষা প্রতিষ্ঠান ও ১৩ লাখ ৮৭ হাজার ৫৩৩ টি কমিউনিটি কেন্দ্রে ক্যাম্পেইন পরিচালিত হবে। সরকারের সম্প্রসারিত টিকাদান কর্মসুচি ( ইপিআই) এর আওতায় ১২ অক্টোবর থেকে দেশব্যাপী টাইফয়েড টিকাদান শুরু হবে। খুলনায় প্রথম দুসপ্তাহে (১২-৩০ অক্টোবর) শিক্ষা প্রতিষ্ঠান ও স্থায়ী টিকাদান কেন্দ্রে এবং পরবর্তীতে দুই সপ্তাহ (১-১৬ নভেম্বর) কমিউনিটি পর্যায়ে নিয়মিত স্থায়ী কেন্দ্রে টিকা প্রদান করা হবে। ৯ মাস থেকে ১৫ বছরের কম বয়সী সকল শিশুকে একডোজ টিকা দেওয়া হবে। টিকা পেতে জন্ম নিবন্ধন সনদের তথ্য (১৭ ডিজিট) দিয়ে www.vaxepi.gov.bd ওয়েব সাইটে নিবন্ধন করতে হবে। যাদের জন্ম নিবন্ধন সনদ নেই, তাদের তালিকা তৈরি করে বিশেষ ব্যবস্থায় টিকা প্রদান করা হবে। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্যে রাখেন,স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক ( পরিকল্পনা ও উন্নয়ন) অধ্যাপক ডা: ছাইদুল হক,যুগ্ম সচিব ( প্রকল্প বাস্তবায়ন ও জনস্বাস্থ্য) মোঃ সফিউল আলম এবং বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রতিনিধি ডা: মোঃ আরিফুর রহমান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন খুলনা স্বাস্থ্য দপ্তরের বিভাগীয় পরিচালক ( ভারপ্রাপ্ত) ডা: মো: মজিবুর রহমান, এছাড়া উপস্থিত ছিলেন স্বাস্থ্য অধিদপ্তরের সহকারী পরিচালক ডা: মো: খালেদ হোসেন, ইউনিসেফের খুলনা চীফ মোঃ সাজিদুল ইসলাম, খুলনা প্রেসক্লাবের আহবায়ক এনামুল হক প্রমুখ।এর আগে খুলনা বিভাগীয় কমিশনার ও কেসিসি প্রশাসক মো: ফিরোজ সরকার আজ রবিবার সকালে খালিশপুর কলেজিয়েট গালর্স স্কুল অডিটোরিয়ামে টাইফয়েড কনজুগেট ভ্যাকসিন ( টিসিভি) টিকাদান ক্যাম্পেইন উদ্ধোধন করেন। কেসিসির এলাকায় সম্প্রসারিত টিকাদান কর্মসুচি ( ইপিআই) আওতায় আজ থেকে শুরু হয়ে এ টিকা কর্মসুচি আগামী চার সপ্তাহ অব্যাহত থাকবে।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By Rahat IT Ltd.