জয়পুরহাট জেলার পাঁচবিবি উপজেলার চাঁনপাড়া বাজার পরিচালনা কমিটির ত্রি বার্ষিক নির্বাচনে ১১ সেপ্টম্বর শনিবার সকাল ৮টা থেকে ৩টা পর্যন্ত ব্যবসায়ীরা তাদের ভোট প্রদান করেন। চাঁনপাড়া বাজারের ২৮৮ জন ভোটারের মধ্যে ১৭৫ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।এবং ১টি ভোট নষ্ট হয় নির্বাচনে ১৫টি পদের মধ্যে মাত্র ২টি পদে নির্বাচন অনুষ্ঠিত হয়। সভাপতি পদে ৩জন প্রতিদ্বন্দ্বিতা করেন তারা হলেন মোশাররফ হোসেন (চেয়ারমার্কা),৪১ ভোট দেলোয়ার হোসেন (আনারস মার্কা),১২৮ ভোট পেয়ে বিজয়ী হন, দেলোয়ার হোসেন মন্ডল (ছাতামার্কা) ১০৫ ভোট ও সাধারণ সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বী করেন আলম হোসেন (ফুটবল),১৬৯ভোট পেয়ে বিজয়ী হন ও মুনছুর রহমান( মোরগমার্কা) ১০৬ ভোট। বিনাপ্রতিদ্বন্দীতায় নির্বাচিত হন সোহেল রানা সাংগঠনিক সম্পাদক পদে, পাশা কোষাধ্যক্ষ পদে,শহিদুল ইসলাম শাহিন প্রচার সম্পাদক পদে। প্রধান নির্বাচন কমিশনার শিরট্রি মহাবিদ্যালয়ের অধ্যক্ষ শাহজাহান আলী সভাপতি পদে দেলোয়ার হোসেন ও সাধারণ সম্পাদক পদে আলম হোসেন কে নির্বাচিত ঘোষণা করেন।