1. masudkhan89@gmail.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@yahoo.com : Masud Khan : Masud Khan
ব্রেকিং নিউজ :
৬ মাসের জন্য স্থগিত এপিপি হযরত আলী হিরন খুলনার ডুমুরিয়ায় রাস্তায় রান্না, ঘরের মাচায় ঘুম ঢাকায় নিখোঁজ কলেজছাত্রের লাশ ডিমলায় উদ্ধার,জিজ্ঞাসাবাদে আরও দুজনের নাম আত্রাই উপজেলায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে এক বৃদ্ধের মৃত্যু উপজেলা নির্বাহী কর্মকর্তার মানবিক হাত: চুরি হওয়া মাইকের বদলে নতুন সেট পেল ধুরাইল মল্লিকবাড়ি জামে মসজিদ হালুয়াঘাটে সবজির বাজারে আগুন: আয়ের সঙ্গে ব্যয়ের সামঞ্জস্য হারিয়ে বিপাকে সাধারণ মানুষ ফরিদপুরে এসআরবি’র অভিযানে অস্ত্র-গুলিসহ গ্রেপ্তার ১ ঠাকুরগাঁওয়ে রুহিয়া উপজেলায় নামজারি বন্ধে চরম ভোগান্তিতে হাজারো মানুষ শব্দদূষণ নিয়ন্ত্রণে সুনামগঞ্জে ভ্রাম্যমাণ আদালত ৮ মামলায় জরিমানা, ১৪ হাইড্রোলিক হর্ন জব্দ ন্যায়-ইনসাফের সমাজ প্রতিষ্ঠায় নারীদের ঐক্যবদ্ধ থাকতে হবে- এডভোকেট মাহবুব উল আলম

ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়ের শিবচরে বাসের ধাক্কায় কাভার্ডভ্যান আরোহী নিহত,আহত ১০

  • আপডেট সময় : শনিবার, ১১ অক্টোবর, ২০২৫
  • ১ দেখেছেন

ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়ের মাদারীপুরের শিবচরে যাত্রীবাহী লাবিবা পরিবহনের একটি বাসের ধাক্কায় কাভার্ডভ্যানের আরোহী শামিম আহমেদ (৩৫) নিহত হয়েছেন। এ ঘটনায় আরও অন্তত ১০ জন আহত হয়েছেন।

শনিবার (১১ অক্টোবর) ভোর ছয়টার দিকে শিবচর উপজেলার কুতুবপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত শামীমের বাড়ি যশোর জেলায় বলে জানা জায় ।  ভোরে ঢাকা থেকে ভাঙ্গাগামী লাবিবা পরিবহনের একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে সামনের দিকে চলন্ত একটি কাভার্ডভ্যানকে ধাক্কা দেয়। এ সময় পেছন দিক থেকে আরেকটি বাস “সেলফি পরিবহন” এসে জড়িত হয় সংঘর্ষে। এতে কাভার্ডভ্যানটি দুমড়ে-মুচড়ে যায় এবং আরোহী শামিম আহমেদ ঘটনাস্থলেই মারা যান।

খবর পেয়ে পদ্মা সেতুর দক্ষিণ থানার পুলিশ ও ফায়ার সার্ভিস কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠায়। গুরুতর আহত কয়েকজনকে ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

শিবচর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্ত (ওসি) জানান, মরদেহটি উদ্ধার করে থানায় আনা হয়েছে। এছাড়াও দুর্ঘটনাস্থল থেকে ক্ষতিগ্রস্ত বাস ও কাভার্ডভ্যান উদ্ধার করা হয়েছে। সড়কে যান চলাচল কিছু সময়ের জন্য বন্ধ থাকলেও পরে স্বাভাবিক হয়। দুর্ঘটনার কারণ তদন্ত করে দেখা হচ্ছে।

স্থানীয়রা জানান, ভোরবেলা ওই এলাকায় যানবাহনের গতি অনেক বেশি থাকে। এক্সপ্রেসওয়েতে নিয়ম না মেনে ওভারটেক করতে গিয়ে প্রায়ই এমন দুর্ঘটনা ঘটছে।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By Rahat IT Ltd.