1. masudkhan89@gmail.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@yahoo.com : Masud Khan : Masud Khan
ব্রেকিং নিউজ :
৬ মাসের জন্য স্থগিত এপিপি হযরত আলী হিরন খুলনার ডুমুরিয়ায় রাস্তায় রান্না, ঘরের মাচায় ঘুম ঢাকায় নিখোঁজ কলেজছাত্রের লাশ ডিমলায় উদ্ধার,জিজ্ঞাসাবাদে আরও দুজনের নাম আত্রাই উপজেলায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে এক বৃদ্ধের মৃত্যু উপজেলা নির্বাহী কর্মকর্তার মানবিক হাত: চুরি হওয়া মাইকের বদলে নতুন সেট পেল ধুরাইল মল্লিকবাড়ি জামে মসজিদ হালুয়াঘাটে সবজির বাজারে আগুন: আয়ের সঙ্গে ব্যয়ের সামঞ্জস্য হারিয়ে বিপাকে সাধারণ মানুষ ফরিদপুরে এসআরবি’র অভিযানে অস্ত্র-গুলিসহ গ্রেপ্তার ১ ঠাকুরগাঁওয়ে রুহিয়া উপজেলায় নামজারি বন্ধে চরম ভোগান্তিতে হাজারো মানুষ শব্দদূষণ নিয়ন্ত্রণে সুনামগঞ্জে ভ্রাম্যমাণ আদালত ৮ মামলায় জরিমানা, ১৪ হাইড্রোলিক হর্ন জব্দ ন্যায়-ইনসাফের সমাজ প্রতিষ্ঠায় নারীদের ঐক্যবদ্ধ থাকতে হবে- এডভোকেট মাহবুব উল আলম

খুলনায় আন্তর্জাতিক প্রবীন দিবস পালিত

  • আপডেট সময় : বৃহস্পতিবার, ৯ অক্টোবর, ২০২৫
  • ০ দেখেছেন

খুলনায় ৩৫তম আন্তর্জাতিক প্রবীন দিবস পালিত হয়। দিবসটি উপলক্ষে গতকাল সকালে খুলনা জেলা সমাজসেবা কার্যালয়ের সন্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে ছিলেন, বিভাগীয় সমাজসেবা কার্যালয়ের পরিচালক অনিন্দিতা রায়। সামজসেবা কার্যালয় এ অনুষ্ঠানের আয়োজন করে। অনুষ্ঠানে অতিথিরা বলেন, প্রবীণ ব্যক্তিদের অধিকার সরক্ষা করা সকলের দায়িত্ব। প্রবীনেরা সমাজের বোঝ নয়, আমাদের গর্ভ। তাদের শ্রম ও মেধার বিনিময়ে আমরা পেয়েছি নতুন বাংলাদেশ। বর্তমানে ৬১ লাখ প্রবীন ব্যক্তিকে বয়স্ক ভাতার আওতায় আনা হয়েছে। আমাদের দেশে বর্তমানে এক কোটি ৩০ লাখ প্রবীণ ব্যক্তি রয়েছে, ২০২৬ সালে এক কোটি ৮০ লাখে পোছাবে। জেলা সমাজসেবা কার্যালয়ের উপ পরিচালক কানিজ মোস্তফার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন খুলনার অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট দীপংকর দাস ও যশোর শিক্ষা বোর্ডের সাবেক চেয়ারম্যান প্রফেসর মো: সাইদুল ইসলাম। অনুষ্ঠানে প্রবীন ব্যক্তিরা বক্তব্য রাখেন। অনুষ্ঠান শেষে ১০ জন প্রবীন ব্যক্তির মাঝে ছড়ি বিতরন করা হয়। এছাড়া আন্তর্জাতিক প্রবীন দিবস উপলক্ষে জেলা সমাজসেবা কার্যালয়ে দিনব্যাপী ফ্রী মেডিকেল কয়াম্প অনুষ্ঠিত হয়। এর আগে খুলনা রেলওয়ে স্টেশন প্রাঙ্গন থেকে বর্নাঢ্য শোভাযাত্রা শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে জেলা সমাজসেবা কার্যালয়ে এসে শেষ হয়। র‍্যালীতে বিভিন্ন শ্রেনী পেশার মানুষ অংশ নেন।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By Rahat IT Ltd.