1. masudkhan89@gmail.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@yahoo.com : Masud Khan : Masud Khan
ব্রেকিং নিউজ :
হারিয়ে যাওয়া গ্রামবাংলার ঐতিহ্য: হালুয়াঘাটে এখন আর বাজে না বিয়ের পালকির নতুন সুর চান্দিনায় আদালতের আদেশে অবৈধ দখল উচ্ছেদ, বাদীকে জমি বুঝিয়ে দিল প্রশাসন পূজায় গুজব ও উসকানি নিয়ে সতর্ক থাকার আহ্বান ময়মনসিংহের এসপি কামরুল হাসান খুলনায় পুর্ববাংলা কমিউনিস্ট পার্টির আঞ্চলিক নেতাকে গুলি করে হত্যা মানিকগঞ্জের শিবালয়ে তালিমুল কুরআন বিভাগের প্রশিক্ষণ কর্মশালা নৈতিক অবক্ষয় ও অপরাধ প্রবণতা রোধে সামাজিক উদ্যোগ অপরিহার্য: ছাতকের ইউএনও সাংবাদিক আসাদ সবুজের জামিন শুনানি ৬ অক্টোবর ‘পুজো পুজো গন্ধ লেগেছে’ মণিরামপুরে সকল দুর্গাপূজা মন্দির সেজে উঠেছে দেবহাটায় পোল্ট্রি খামারে হামলা-লুটের মামলায় প্রধান আসামি গ্রেপ্তার ডিএনসিসিতে নির্বাহী প্রকৌশলী হারুন অর রশিদ এর “বদলি”, ১৬ দিনের মাথায় পুনর্বহাল নেপথ্যে কি 

ঈদগাঁওয়ে ভোক্তা অধিদপ্তরের অভিযান : ৩ রেস্টুরেন্টকে- ১২ হাজার টাকা জরিমানা

  • আপডেট সময় : বৃহস্পতিবার, ৯ অক্টোবর, ২০২৫
  • ০ দেখেছেন

কক্সবাজারের ঈদগাঁওতে ভোক্তা অধিদপ্তরের অভিযানে তিন রেস্টুরেন্টকে -১২ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে।
বুধবার (৮ অক্টোবর) দুপুর ১২ টার দিকে উপজেলার বাসস্ট্যান্ড এলাকায় এ অভিযান চালানো হয়।
জানা যায়,কক্সবাজার জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মারুফুল হাসান এর নেতৃত্বে ঈদগাঁও বাসস্ট্যান্ড এলাকায় অভিযান পরিচালিত হয়। এ সময় বাসস্ট্যান্ডের বিভিন্ন রেস্টুরেন্টসহ মোট ১২টি প্রতিষ্ঠানে তদারকি করা হয়।অস্বাস্থ্যকর পরিবেশে খাবার পরিবেশন, মূল্য তালিকা প্রদর্শন না করা ও অন্যান্য অনিয়মের দায়ে আল হেরা রেস্টুরেন্টকে ৫ হাজার টাকা, আকসা ফুডকে ৫ হাজার টাকা এবং ফুলকলি রেস্টুরেন্টকে ২ হাজার টাকাসহ মোট ১২ হাজার টাকা জরিমানা করা হয়।
ভোক্তা অধিদপ্তরের সহকারী পরিচালক মারুফুল হাসান বলেন,ভোক্তাদের সুরক্ষায় নিয়মিতভাবে বাজার ও খাদ্যপণ্যের মান যাচাই করা হচ্ছে। অনিয়ম পাওয়া গেলে কাউকে ছাড় দেওয়া হবে না। অভিযান পরিচালনা অব্যাহত থাকবে।
সচেতন মহল ঈদগাঁও বাসস্ট্যান্ড ও ঈদগাঁও বাজারে অভিযান পরিচালনার দাবি জানান।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By Rahat IT Ltd.