1. masudkhan89@gmail.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@yahoo.com : Masud Khan : Masud Khan
ব্রেকিং নিউজ :
৬ মাসের জন্য স্থগিত এপিপি হযরত আলী হিরন খুলনার ডুমুরিয়ায় রাস্তায় রান্না, ঘরের মাচায় ঘুম ঢাকায় নিখোঁজ কলেজছাত্রের লাশ ডিমলায় উদ্ধার,জিজ্ঞাসাবাদে আরও দুজনের নাম আত্রাই উপজেলায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে এক বৃদ্ধের মৃত্যু উপজেলা নির্বাহী কর্মকর্তার মানবিক হাত: চুরি হওয়া মাইকের বদলে নতুন সেট পেল ধুরাইল মল্লিকবাড়ি জামে মসজিদ হালুয়াঘাটে সবজির বাজারে আগুন: আয়ের সঙ্গে ব্যয়ের সামঞ্জস্য হারিয়ে বিপাকে সাধারণ মানুষ ফরিদপুরে এসআরবি’র অভিযানে অস্ত্র-গুলিসহ গ্রেপ্তার ১ ঠাকুরগাঁওয়ে রুহিয়া উপজেলায় নামজারি বন্ধে চরম ভোগান্তিতে হাজারো মানুষ শব্দদূষণ নিয়ন্ত্রণে সুনামগঞ্জে ভ্রাম্যমাণ আদালত ৮ মামলায় জরিমানা, ১৪ হাইড্রোলিক হর্ন জব্দ ন্যায়-ইনসাফের সমাজ প্রতিষ্ঠায় নারীদের ঐক্যবদ্ধ থাকতে হবে- এডভোকেট মাহবুব উল আলম

নাটোরে সাংবাদিকের ক্যামেরা কেড়ে নিলেন এএসআই হাসান, মামলা দেওয়ার হুমকি!

  • আপডেট সময় : বুধবার, ৮ অক্টোবর, ২০২৫
  • ১ দেখেছেন

নাটোর সদর থানার এএসআই (সহকারী উপ-পরিদর্শক) হাসানের বিরুদ্ধে স্থানীয় অনলাইন সংবাদ মাধ্যম হ্যালো নাটোর–জাতীয় দৈনিক ঘোষনা ও ইউনাইটেড প্রেসক্লাব এর সদস্য সাংবাদিক সোহানের ক্যামেরা কেড়ে নেওয়ার অভিযোগ উঠেছে।

জানা গেছে, মঙ্গলবার দুপুরে নাটোর শহরের একটি এলাকায় প্রতারক চক্রের কার্যক্রম ভিডিও ধারণ করছিলেন সাংবাদিক সোহান। এ সময় থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ভিডিও ধারণে বাধা দেন।

সাক্ষীদের ভাষ্য অনুযায়ী, এএসআই হাসান গাড়ি থেকে নেমে সাংবাদিকের সাথে উগ্র আচরণ করেন এবং তার হাতে থাকা ক্যামেরাটি কেড়ে নেন। এরপর সাংবাদিকের বিরুদ্ধে মামলা করার হুমকিও দেন বলে জানা গেছে।

এই ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে, যা ইতোমধ্যেই ব্যাপক আলোচনা সৃষ্টি করেছে। স্থানীয় সাংবাদিক সমাজ এ ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছে এবং সংশ্লিষ্ট পুলিশের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছে।
এবিষয়ে নাটোর সদর থানার কর্মকর্তা জানিয়েছে যে এবিষয়ে ব্যবস্থা গ্রহন করা হবে।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By Rahat IT Ltd.