পাবনা ভাঙ্গুড়া উপজেলা আনসার-ভিডিপি কর্মকর্তা মমতাজ মহল আর নেই
পাবনার ভাঙ্গুড়া উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা মোসা. মমতাজ মহল (৫৮) মারা গেছেন
মঙ্গলবার বিকাল ৪টার দিকে রাজশাহী সিটি করপোরেশনের ভেরিপারার মোড়ের নিজ বাড়িতে তিনি ইন্তেকাল করেন
(ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
মৃত্যুকালে আনসার ও ভিডিপি কর্মকর্তা
মমতাজ মহল ১ ছেলেসহ অসংখ্য আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে যান। তিনি দীর্ঘদিন ধরে ডায়াবেটিস, কিডনি, লিভার ক্যান্সারের পাশাপাশি বার্ধক্যজনিত নানা জটিলতায় ভুগছিলেন।
আজ মঙ্গলবার রাতে ৮ টায় রাজশাহীতে তার জানাজা অনুষ্ঠিত হবে।
এরপর স্থানীয় কবরস্থানে তাঁকে দাফন করা হবে। মেধাবী এ আনসার ও ভিডিপি কর্মকর্তা দীর্ঘ চাকরি জীবনে অত্যন্ত দক্ষতা ও সুনামের সঙ্গে দায়িত্ব পালন করেছেন বলে জানা গেছে।
বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী পাবনার জেলা কমান্ড্যান্ট মো. ফজলে রাব্বি, পিভিএম, ভাঙ্গুড়া উপজেলা আনসার ও ভিডিপি কার্যালয়ের উপজেলা প্রশিক্ষক নিখিল চন্দ্র ভাঙ্গুড়া উপজেলা আনসার কোম্পানি কমান্ডার শেখ সাখাওয়াত হোসেন বিভিন্ন ইউনিয়ন আনসার প্লাটুন কমান্ডার সহকারী আনসার প্লাটুন কমান্ডারসহ বাহিনীর কর্মকর্তা-কর্মচারীরা মমতাজ মহলের মৃত্যুতে গভীর শোক ও পরিবারের প্রতি সমবেদনা প্রকাশ করেছেন।