1. masudkhan89@gmail.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@yahoo.com : Masud Khan : Masud Khan
ব্রেকিং নিউজ :
৬ মাসের জন্য স্থগিত এপিপি হযরত আলী হিরন খুলনার ডুমুরিয়ায় রাস্তায় রান্না, ঘরের মাচায় ঘুম ঢাকায় নিখোঁজ কলেজছাত্রের লাশ ডিমলায় উদ্ধার,জিজ্ঞাসাবাদে আরও দুজনের নাম আত্রাই উপজেলায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে এক বৃদ্ধের মৃত্যু উপজেলা নির্বাহী কর্মকর্তার মানবিক হাত: চুরি হওয়া মাইকের বদলে নতুন সেট পেল ধুরাইল মল্লিকবাড়ি জামে মসজিদ হালুয়াঘাটে সবজির বাজারে আগুন: আয়ের সঙ্গে ব্যয়ের সামঞ্জস্য হারিয়ে বিপাকে সাধারণ মানুষ ফরিদপুরে এসআরবি’র অভিযানে অস্ত্র-গুলিসহ গ্রেপ্তার ১ ঠাকুরগাঁওয়ে রুহিয়া উপজেলায় নামজারি বন্ধে চরম ভোগান্তিতে হাজারো মানুষ শব্দদূষণ নিয়ন্ত্রণে সুনামগঞ্জে ভ্রাম্যমাণ আদালত ৮ মামলায় জরিমানা, ১৪ হাইড্রোলিক হর্ন জব্দ ন্যায়-ইনসাফের সমাজ প্রতিষ্ঠায় নারীদের ঐক্যবদ্ধ থাকতে হবে- এডভোকেট মাহবুব উল আলম

কন্যাশিশুদের শিক্ষার সুযোগ, সুরক্ষা ও ক্ষমতায়ন নিশ্চিত করলেই টেকসই উন্নয়ন অর্জন সম্ভব — মুফিদুল আলম

  • আপডেট সময় : বুধবার, ৮ অক্টোবর, ২০২৫
  • ১ দেখেছেন

“আমি কন্যাশিশু, স্বপ্ন গড়ি, সাহসে লড়ি, দেশের কল্যাণে কাজ করি” এই প্রতিপাদ্যকে সামনে রেখে জাতীয় কন্যাশিশু দিবস-২০২৫ উদযাপন উপলক্ষে ময়মনসিংহে সচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (৮ অক্টোবর) সকাল ১১টায় মহিলা সমিতি উদয়ন উচ্চ বিদ্যালয়ে ময়মনসিংহ জেলা প্রশাসন, মহিলা বিষয়ক অধিদপ্তরের উপপরিচালকের কার্যালয় ও বাংলাদেশ শিশু একাডেমির যৌথ আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়।

মহিলা বিষয়ক অধিদপ্তরের উপপরিচালক নাজনীন সুলতানার সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ জেলা প্রশাসক মুফিদুল আলম।

প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক বলেন, কন্যাশিশুরা সমাজের অমূল্য সম্পদ। তাদের শিক্ষার সুযোগ, সুরক্ষা ও ক্ষমতায়ন নিশ্চিত করলেই টেকসই উন্নয়নের লক্ষ্য অর্জন সম্ভব। কন্যাশিশুদের স্বপ্ন দেখতে, সাহসের সঙ্গে এগিয়ে যেতে এবং জাতির উন্নয়নে ভূমিকা রাখতে উদ্বুদ্ধ করতে হবে।

তিনি আরো বলেন, আমাদের দৃষ্টিভঙ্গি পরিবর্তন করতে হবে। শিক্ষা, স্বাস্থ্য, ক্রীড়া, প্রশাসন, বিজ্ঞান ও প্রযুক্তি সব ক্ষেত্রেই আজ আমাদের কন্যাশিশুরা তাদের মেধা ও প্রতিভার স্বাক্ষর রাখছে। তবুও আমাদের সামনে কিছু চ্যালেঞ্জ এখনো রয়ে গেছে বাল্যবিবাহ, যৌন হয়রানি, লিঙ্গ বৈষম্য, এবং নিরাপত্তাহীনতা। এসব সমস্যা দূর করতে সমাজের প্রতিটি স্তরে সচেতনতা এবং ইতিবাচক মানসিকতার বিকাশ প্রয়োজন। আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি, যদি প্রতিটি পরিবার কন্যাশিশুকে ভালোবাসা, সুযোগ ও নিরাপত্তা দেয়, তাহলে তারা শুধু নিজের জীবনে নয়, পুরো জাতির ভবিষ্যৎ পরিবর্তন করতে পারবে।

অনুষ্ঠানে বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক ও সামাজিক সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By Rahat IT Ltd.