1. masudkhan89@gmail.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@yahoo.com : Masud Khan : Masud Khan
ব্রেকিং নিউজ :
হারিয়ে যাওয়া গ্রামবাংলার ঐতিহ্য: হালুয়াঘাটে এখন আর বাজে না বিয়ের পালকির নতুন সুর চান্দিনায় আদালতের আদেশে অবৈধ দখল উচ্ছেদ, বাদীকে জমি বুঝিয়ে দিল প্রশাসন পূজায় গুজব ও উসকানি নিয়ে সতর্ক থাকার আহ্বান ময়মনসিংহের এসপি কামরুল হাসান খুলনায় পুর্ববাংলা কমিউনিস্ট পার্টির আঞ্চলিক নেতাকে গুলি করে হত্যা মানিকগঞ্জের শিবালয়ে তালিমুল কুরআন বিভাগের প্রশিক্ষণ কর্মশালা নৈতিক অবক্ষয় ও অপরাধ প্রবণতা রোধে সামাজিক উদ্যোগ অপরিহার্য: ছাতকের ইউএনও সাংবাদিক আসাদ সবুজের জামিন শুনানি ৬ অক্টোবর ‘পুজো পুজো গন্ধ লেগেছে’ মণিরামপুরে সকল দুর্গাপূজা মন্দির সেজে উঠেছে দেবহাটায় পোল্ট্রি খামারে হামলা-লুটের মামলায় প্রধান আসামি গ্রেপ্তার ডিএনসিসিতে নির্বাহী প্রকৌশলী হারুন অর রশিদ এর “বদলি”, ১৬ দিনের মাথায় পুনর্বহাল নেপথ্যে কি 

ছক্কার ঝড়ে শীর্ষে পাকিস্তান, ঘাড়ের কাছে বাংলাদেশ!

  • আপডেট সময় : মঙ্গলবার, ৭ অক্টোবর, ২০২৫
  • ২ দেখেছেন

ছক্কা হাঁকানো বা পাওয়ার হিটিং—বাংলাদেশের ক্রিকেট বহুল প্রচলিত একটি শব্দ। আগের চেয়ে টাইগার ক্রিকেটাররা এখানে বেশ উন্নতি করেছেন।

টি-টোয়েন্টিতে ছক্কাবাজির তালিকায় শত ছক্কা ছাড়িয়ে গেছেন। নিজেরা আছেন দুই নম্বরে।কুড়ি কুড়ির ক্রিকেটে এ বছর অন্তত ১০০টি ছক্কা মেরেছে পাঁচ দল। পঞ্চম স্থানে থাকা ইংলিশরা ১২ ম্যাচ খেলে হাঁকিয়েছেন ১০০ ছয়। ১১ ম্যাচে ১১১ ছয় হাকিয়ে চারে অস্ট্রেলিয়া। ৩ নম্বরে থাকা ওয়েস্ট ইন্ডিজ ১৫ ম্যাচ খেলেই হাঁকিয়েছে ১৪৮টি। শীর্ষ দুইয়ে থাকা বাংলাদেশ ২৪ ম্যাচে বল উড়িয়ে সীমানাছাড়া করেছে ১৭১ বার।

তালিকায় ১ নম্বরে থাকা পাকিস্তান ২৬ ম্যাচে হাঁকিয়েছে ১৯০। সাত নম্বরে ভারত। ১২ ম্যাচে তাদের ছক্কা ৯৪। সংক্ষিপ্ত এই ফরম্যাটে টাইগাররা ছক্কা হাঁকানোতে আগের সব রেকর্ড ভেঙে দিয়েছে বাংলাদেশ।

২০২৪ সালে টি-টোয়েন্টি ফরম্যাটে ১২২ ছক্কা হাঁকিয়েছিল বাংলাদেশ। এ বছর এরই মধ্যে সেই রেকর্ড ভেঙেছে। এখন পর্যন্ত ২৪ ম্যাচে বাংলাদেশের ব্যাট থেকে এসেছে ১৭১ ছক্কা। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে এ বছর এখন পর্যন্ত ছক্কা মারায় দ্বিতীয় অবস্থানে রয়েছে টাইগাররা।

সংখ্যাটি বাড়িয়ে নেওয়ার সুযোগও আছে টাইগারদের।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By Rahat IT Ltd.