1. masudkhan89@gmail.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@yahoo.com : Masud Khan : Masud Khan
ব্রেকিং নিউজ :
হারিয়ে যাওয়া গ্রামবাংলার ঐতিহ্য: হালুয়াঘাটে এখন আর বাজে না বিয়ের পালকির নতুন সুর চান্দিনায় আদালতের আদেশে অবৈধ দখল উচ্ছেদ, বাদীকে জমি বুঝিয়ে দিল প্রশাসন পূজায় গুজব ও উসকানি নিয়ে সতর্ক থাকার আহ্বান ময়মনসিংহের এসপি কামরুল হাসান খুলনায় পুর্ববাংলা কমিউনিস্ট পার্টির আঞ্চলিক নেতাকে গুলি করে হত্যা মানিকগঞ্জের শিবালয়ে তালিমুল কুরআন বিভাগের প্রশিক্ষণ কর্মশালা নৈতিক অবক্ষয় ও অপরাধ প্রবণতা রোধে সামাজিক উদ্যোগ অপরিহার্য: ছাতকের ইউএনও সাংবাদিক আসাদ সবুজের জামিন শুনানি ৬ অক্টোবর ‘পুজো পুজো গন্ধ লেগেছে’ মণিরামপুরে সকল দুর্গাপূজা মন্দির সেজে উঠেছে দেবহাটায় পোল্ট্রি খামারে হামলা-লুটের মামলায় প্রধান আসামি গ্রেপ্তার ডিএনসিসিতে নির্বাহী প্রকৌশলী হারুন অর রশিদ এর “বদলি”, ১৬ দিনের মাথায় পুনর্বহাল নেপথ্যে কি 

কঠিন চীবরদান উৎসব উপলক্ষে সেনা জোনের মতবিনিময় সভা

  • আপডেট সময় : সোমবার, ৬ অক্টোবর, ২০২৫
  • ০ দেখেছেন

দীঘিনালায় কঠিন চীবরদান উৎসব উপলক্ষে সেনা জোনের উদ্যোগে বিশেষ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৬ অক্টোবর) দীঘিনালা সেনা জোনে আয়োজিত এ সভায় সাম্প্রতিক পরিস্থিতি, উৎসবের সার্বিক আয়োজন, নিরাপত্তা ব্যবস্থা ও স্থানীয় প্রশাসনের সহযোগিতার বিষয়ে আলোচনা হয়।

সভায় সভাপতিত্ব করেন জোন কমান্ডার লে. কর্নেল ওমর ফারুক, পিএসসি। তিনি শান্তিপূর্ণভাবে কঠিন চীবরদান উৎসব পালনে সকলের সহযোগিতা কামনা করেন। তিনি বলেন, “ধর্মীয় ও সামাজিক ঐক্য বজায় রেখে উৎসবমুখর পরিবেশে কঠিন চীবরদান উদযাপনে সবাইকে সমন্বিতভাবে কাজ করতে হবে।”

এসময় বক্তব্য রাখেন দীঘিনালা জোনের উপ-অধিনায়ক মেজর মেহেদী হাসান, বোয়ালখালী ইউপি চেয়ারম্যান চয়ন বিকাশ চাকমা, দীঘিনালা পরিষদ চেয়ারম্যান চন্দ্র রঞ্জন চাকমা, কবাখালী ইউপি প্যানেল চেয়ারম্যান বিপুরীতা চাকমা, মেরুং ইউপি চেয়ারম্যান মিনা চাকমা, বাবুছড়া ইউপি চেয়ারম্যান গগন বিকাশ চাকমা এবং দীঘিনালা প্রেসক্লাবের সাবেক সভাপতি সিনিয়র সাংবাদিক মো. সোহেল রানা।

এছাড়া দীঘিনালা উপজেলার বিভিন্ন বৌদ্ধ বিহার পরিচালনা কমিটির সভাপতি ও প্রতিনিধি, জনপ্রতিনিধি এবং সুধীজনরা সভায় উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By Rahat IT Ltd.