1. masudkhan89@gmail.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@yahoo.com : Masud Khan : Masud Khan
ব্রেকিং নিউজ :
হারিয়ে যাওয়া গ্রামবাংলার ঐতিহ্য: হালুয়াঘাটে এখন আর বাজে না বিয়ের পালকির নতুন সুর চান্দিনায় আদালতের আদেশে অবৈধ দখল উচ্ছেদ, বাদীকে জমি বুঝিয়ে দিল প্রশাসন পূজায় গুজব ও উসকানি নিয়ে সতর্ক থাকার আহ্বান ময়মনসিংহের এসপি কামরুল হাসান খুলনায় পুর্ববাংলা কমিউনিস্ট পার্টির আঞ্চলিক নেতাকে গুলি করে হত্যা মানিকগঞ্জের শিবালয়ে তালিমুল কুরআন বিভাগের প্রশিক্ষণ কর্মশালা নৈতিক অবক্ষয় ও অপরাধ প্রবণতা রোধে সামাজিক উদ্যোগ অপরিহার্য: ছাতকের ইউএনও সাংবাদিক আসাদ সবুজের জামিন শুনানি ৬ অক্টোবর ‘পুজো পুজো গন্ধ লেগেছে’ মণিরামপুরে সকল দুর্গাপূজা মন্দির সেজে উঠেছে দেবহাটায় পোল্ট্রি খামারে হামলা-লুটের মামলায় প্রধান আসামি গ্রেপ্তার ডিএনসিসিতে নির্বাহী প্রকৌশলী হারুন অর রশিদ এর “বদলি”, ১৬ দিনের মাথায় পুনর্বহাল নেপথ্যে কি 

জনসেবাই আমাদের অঙ্গীকার, হিলি ইমিগ্রেশনে পুলিশ সুপারের উদ্বোধনে স্ন্যাকস কর্ণার চালু

  • আপডেট সময় : সোমবার, ৬ অক্টোবর, ২০২৫
  • ০ দেখেছেন

দিনাজপুরের হিলি স্থলবন্দর ইমিগ্রেশন চেকপোস্টে পুনাক দিনাজপুরের উদ্যোগ ও বাস্তবায়নে নবনির্মিত “ইমিগ্রেশন স্ন্যাকস কর্ণার” এর শুভ উদ্বোধন করা হয়েছে। (গত ৫ অক্টোবর ) সন্ধায় এ স্ন্যাকস কর্ণারটির উদ্বোধন করেন দিনাজপুর জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব মো. মারুফাত হুসাইন।

উদ্বোধন শেষে পুলিশ সুপার বলেন, হিলি সীমান্ত দিয়ে প্রতিদিন অসংখ্য দেশী-বিদেশী যাত্রী যাতায়াত করেন। তাদের যাত্রা আরও আরামদায়ক ও স্বাচ্ছন্দ্যময় করতে বিশ্রাম ও খাবারের সহজলভ্যতা খুবই জরুরি। এই স্ন্যাকস কর্ণার সেই চাহিদা পূরণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

তিনি পুনাক দিনাজপুরের এ উদ্যোগের প্রশংসা করে বলেন,যাত্রীসাধারণ ও আগত অতিথিদের সেবায় বাংলাদেশ পুলিশ সর্বদা বদ্ধপরিকর। জনগণের কল্যাণে পুলিশ বাহিনী শুধু নিরাপত্তায় নয়, সেবামূলক উদ্যোগেও অগ্রণী ভূমিকা রাখছে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হাকিমপুর ও ঘোড়াঘাট সার্কেল অফিসার আ. ন. ম. নিয়ামত উল্লাহ, হাকিমপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি নাজমুল হক, হিলি ইমিগ্রেশনের ওসি আরিফুল ইসলামসহ পুলিশ সদস্যবৃন্দ এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

উল্লেখ্য, নবনির্মিত এই স্ন্যাকস কর্ণারে যাত্রীরা বিশ্রামের পাশাপাশি স্বল্পমূল্যে মানসম্মত খাবার ও পানীয় উপভোগ করতে পারবেন, যা সীমান্ত ভ্রমণকে করবে আরও স্বাচ্ছন্দ্যময়।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By Rahat IT Ltd.