1. masudkhan89@gmail.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@yahoo.com : Masud Khan : Masud Khan
ব্রেকিং নিউজ :
শাহজাদপুরে ওলামাদলের ৪৭ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত। বগুড়ায় ১৮ বোতল ফেয়ারডিলসহ নারী গ্রেপ্তার ভাঙ্গায় অজ্ঞাত গাড়ির ধাক্কায় পথচারী নিহত শার্শায় পুলিশের বিশেষ অভিযানে ১৫ পিস  ইয়াবাসহ দুইজন গ্রেফতার শীত নামতেই নাসিরনগরে পাখি শিকারের হিড়িক, ছবি তুলতেই মুখ ঢাকলেন শিকারিরা সলঙ্গায় বেশি দামে গ্যাস বিক্রির দায়ে দুই ব্যবসায়ীর জরিমানা ‌কক্সবাজারের ঐতিহ্যবাহী ছুরতিয়া সিনিয়র মাদ্রাসায় পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান পালিত জমি নিয়ে বিরোধের জেরে কাশিয়ানীতে হামলার অভিযোগ, আহত মা-ছেলে সাদুল্লাপুরে নয়ানপুর দাখিল মাদ্রাসায় অনিয়মের অভিযোগ দিনাজপুরের বেগম খালেদা জিয়া স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করলেন, মন্ত্রী ও প্রতিমন্ত্রী

তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নে কাজ করে যাচ্ছেন গাজীপুর-৬ আসনে এমপি প্রার্থী সরকার জাবেদ আহমেদ সুমন

  • আপডেট সময় : রবিবার, ৫ অক্টোবর, ২০২৫
  • ০ দেখেছেন

তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নে কাজ করে যাচ্ছেন গাজীপুর-৬ আসনে এমপি প্রার্থী সরকার জাবেদ আহমেদ সুমন নবগঠিত গাজীপুর-৬ আসনে বিএনপির সম্ভাব্য প্রার্থী হিসেবে দীর্ঘদিন ধরেই আলোচনায় রয়েছেন টঙ্গী পূর্ব থানা বিএনপির সভাপতি সরকার জাবেদ আহমেদ সুমন । গাজীপুর-৬ আসন জুরে স্থানীয় পর্যায়ে তার রয়েছে জনপ্রিয়তা, সাংগঠনিক দক্ষতা ও নেতাকর্মীদের প্রতি ভালোবাসা। স্থানীয় সূত্রে জানা গেছে, সরকার জাবেদ আহমেদ সুমন শুধু রাজনৈতিক কর্মসূচিতে নয়, এলাকার সাধারণ মানুষের সুখ-দুঃখে সব সময় পাশে রয়েছেন। তৃণমূল কর্মীরা মনে করেনে গাজীপুর-৬ আসনে বিএনপির বিকল্প নেতৃত্ব বলতে সরকার জাবেদ আহমেদ সুমন একজন স্থানীয় বিএনপি নেতা বলেন, দল যখন চাপে ছিল, তখন সরকার জাবেদ আহমেদ সুমন ভাই আমাদের পাশে ঢাল হয়ে দাঁড়িয়েছেন। সব মিলিয়ে বলা যায়, গাজীপুর-৬ আসনে বিএনপির প্রতীক ‘ধানের শীষ’ এর জয় নিশ্চিত করতে হলে সরকার জাবেদ আহমেদ সুমন হতে পারেন একমাত্র ভরসা। আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে গাজীপুর-৬ আসনের যোগ্য নেতৃত্বে সরকার জাবেদ আহমেদ সুমন এর বিকল্প নেই বলে জানিয়েছেন স্থানীয় অন্যান্য নেতাকর্মীরা। তারা বলছেন, নিরপেক্ষ ভোট হলে আগামী সংসদ নির্বাচনে যে কোন দলের প্রার্থীর বিপরীতে হাজার হাজার ভোট বেশি পেয়ে তিনি সংসদ সদস্য নির্বাচিত হবেন। কারণ জানতে চাইলে নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন সিনিয়র নেতা- বলেন, শুধু টাকা থাকলেই নেতা হওয়া যায় না। জনপ্রিয়তা অর্জন করতে টাকা ও লাগে না, যোগ্যতা লাগে, মেধা লাগে, পাশাপাশি কর্মীদের ভালোবাসার মতো সুন্দর মন ও লাগে। তারা আরো বলেন, গত ১৭ বছরের রাজনীতিতে আন্দোলন সংগ্রামে অগ্রগামী, শিক্ষিত, মার্জিত জনপ্রিয় কর্মী বান্ধব এই নেতার রয়েছে সব গুন । নেতা কর্মীরা বলেন, তার মতো পরিশ্রমী ও যোগ্য নেতা গাজীপুর -৬ এ বিরল। সরকার জাবেদ আহমেদ সুমন নেতৃত্বে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশ রাষ্ট্র কাঠামো সংস্কারের ৩১ দফা দাবি আদায়ের লিফলেট বিতরণ কর্মসূচি মানুষের মাঝে উৎসাহ উদ্দীপনা যুগিয়েছে। তিনি গাজীপুর-৬ আসনের অন্তর্ভুক্ত প্রতিটি থানা ও ওয়ার্ডে ওয়ার্ডে তারেক রহমানের নির্দেশ ডেঙ্গু মশা থেকে রেহাই পাওয়ার সচেতনতা মূলক লিফলেট ও ৩১ দফা দাবির লিফটে বিতরণের মাধ্যমে স্থানীয় সাধারণ মানুষের হ্রদয়ে যোগ্য নেতা হিসেবে জায়গায় করে নিয়েছেন। তারা আশা করছেন দলের মনোনয়ন পেলে গাজীপুর-৬ আসনকে মাদক মুক্ত, চাঁদাবাজ মুক্ত ও ছিনতাই মুক্ত করে তুলবেন।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By Rahat IT Ltd.