1. masudkhan89@gmail.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@yahoo.com : Masud Khan : Masud Khan
ব্রেকিং নিউজ :
এলাকার শান্তি বিনষ্টকারী যে দলেরই হোক ছাড় দেওয়া হবে না: হুইপ রকিবুল ইসলাম বকুল উজিরপুরে দুর্গাপূজা উপলক্ষে মতবিনিময় সভা রাঙামাটিতে বিশেষ অভিযানে ছাত্রলীগ নেতা, মাদক কারবারি ও মাদকসেবীসহ গ্রেপ্তার ১২ কুড়িগ্রাম জেলা প্রশাসনের আয়োজনে শান্তিপূর্ণ ও আনন্দমুখর পরিবেশে দুর্গাপূজা পালনের প্রস্তুতি সভা  আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে চাঁদপুরে প্রস্তুতি ও নিরাপত্তা সংক্রান্ত মতবিনিময় সভা বিদ্যুৎস্পৃষ্টে বেতমোর ইউনিয়ন ছাত্রদলের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি মোঃ সোলাইমান হোসেন পিন্জু ফরাজির মৃত্যু  চরকালেখান ইউনিয়নের উন্নয়নে নিজেকে উৎসর্গ করতে চান মোশাররফ হোসেন ঢালী দুর্গাপূজায় ড. অরূপ রতন চৌধুরীর ‘জয় মা দুর্গা’ বিনিয়োগ আকর্ষণে ২০ উদ্যোগের ৭টি বাস্তবায়ন, পাইপলাইনে ১৩০ কোটি ডলার মতপার্থক্য ও শান্তিপূর্ণ প্রতিবাদই গণতন্ত্রের সৌন্দর্য: রাষ্ট্রপতি

বিএমজেএ সিলেটের অভ্যন্তরীন ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন

  • আপডেট সময় : রবিবার, ৫ অক্টোবর, ২০২৫
  • ০ দেখেছেন

 

এগিয়ে যাওয়া ছাড়া বাংলাদেশে আর কোনো বিকল্প নেই: খন্দকার মুক্তাদির

বাংলাদেশ মাল্টিমিডিয়া জার্নালিস্ট এসোসিয়েশন (বিএমজেএ) সিলেট বিভাগীয় কমিটির অভ্যন্তরীন ক্রীড়া প্রতিযোগিতা শনিবার (৪ অক্টোবর) জিন্দবাজারস্থ কাকলি শপিং সেন্টারের বিএমজেএ কার্যালয়ে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বিএনপির চেয়ারপার্সন উপদেষ্টা খন্দকার আব্দুল মুক্তাদির বলেন, আমাদের সামনে এগিয়ে যাওয়া ছাড়া আর কোনো বিকল্প নেই। পেছনের পথ মানেই গর্তের দিকে যাওয়া। তিনি আরও বলেন, সিলেটসহ বাংলাদেশকে যদি তার অস্তিত্ব বজায় রাখতে হয়, শুধু উন্নতির জন্য নয়, বরং টিকে থাকার জন্যই আমাদেরকে এগিয়ে যেতে হবে। তিনি বলেন, বাংলাদেশ ১৮-২০ কোটি মানুষের ছোট একটি দেশ। আমাদের অর্থনীতি সীমিত, জনঘনত্ব অনেক বেশি। সমৃদ্ধ ও শক্তিশালী দেশগুলো ভুল করলে তা সংশোধনের সুযোগ পায়, কিন্তু আমাদের সেই বিলাসিতার সুযোগ নেই। সামান্য সামাজিক অস্থিরতা বা সামান্য ভুলেরও মূল্য দেওয়ার মতো ক্ষমতা বাংলাদেশের নেই।
তিনি বলেন, আমরা যে সময়টা পেছনে ফেলে এসেছি, এখন সেই সময়ের ক্ষত পূরণ করে জাতিকে পুনর্গঠনের সময় এসেছে। রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোকে নতুন ভাবে গড়ে তুলতে হবে এবং এমন একটি শাসন ব্যবস্থা প্রতিষ্ঠা করতে হবে যেখানে জনগণ নিজেদের প্রতিফলন দেখতে পাবে। সরকারের বড় বড় সিদ্ধান্তের পেছনে জনসম্মতি থাকতে হবে, মানুষ যেন তা অনুভব করতে পারে।
এসময় তিনি বিএমজেএ’র উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, আজকে যেভাবে আপনারা একত্র হয়েছেন, ইনশা আল্লাহ এমন সময় আসবে যখন আপনাদের নিজেদের একটি স্থায়ী কার্যালয় হবে। আপনারা এগুলে আমরাও এগিয়ে যাবে।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে সিলেট মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি রেজাউল হাসান কয়েস লোদী বলেন, বিএমজেএ প্রতিষ্ঠার পর থেকে তারা শুধু নিজেদের মধ্যে পরিবারের মতো সম্পর্ক গড়ে তোলে নি, বরং নিজেদের পরিবারের সদস্যদেরও সম্পৃক্ত করেছেন। এই আন্তরিক সম্পর্কই তাদের সংগঠনকে দীর্ঘদিন টিকিয়ে রাখবে বলে আমি বিশ্বাস করি। তিনি ক্রীড়া প্রতিযোগিতার সফলতা কামনা করেন।
এসোসিয়েশনের সিনিয়র সদস্য দৈনিক ইনকিলাব সিলেট ব্যুারো প্রধান ফয়সল আমীনের সভাপতিত্বে ও দৈনিক সিলেটের সংবাদের মাল্টিমিডিয়া ইনচার্জ মো. নুরুল ইসলামের পরিচালনায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দৈনিক সমকালের ব্যুারো প্রধান মুকিত রহমানী, বাংলাদেশ হিউম্যান রাইটস জার্নালিস্ট কমিশন সভাপতি ফয়সল আহমদ বাবলু, মহানগর বিএনপির সহ-স্থানীয় সরকার বিষয়ক সম্পাদক মিনহাজ পাঠান, ইমজা সিলেটের সাবেক সহ-সভাপতি আলমগীর হোসেন। স্বাগত বক্তব্যে রাখেন এসোসিয়েশনের সিনিয়র যুগ্ম আহবায়ক এএইচ আরিফ ও ক্রীড়া উপ-কমিটির আহ্বায়ক দৈনিক সিলেটের সংবাদের মাল্টিমিডিয়া রিপোর্টার সুলাইমান আহমদ সোহেল।
এসময় উপস্থিত ছিলেন এসোসিয়েশনের সিনিয়র সদস্য শাহ মো. কয়েস আহমদ, এমআর টুনু তালুকদার, শাহীন আহমদ, অমিতা সিনহা, হাসান সিকদার সেলিম, দেওয়ান আরাফাত চৌধুরী জাকি, বাবর জোয়ারদার, মাছুম আহমদ চৌধুরী, রেজওয়ান আহমদ, শাহীন আলম, আশিকুর রহমান রানা, আব্দুল খালিক, তারেক আহমদ, আব্দুল মাজিদ চৌধুরী, জাবেদ এমরান, জয় রায় হিমেল, ফারহান আহমদ চৌধুরী, রাধে মল্লিক তপন, আশরাফুল ইসলাম প্রমুখ।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By Rahat IT Ltd.