1. masudkhan89@gmail.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@yahoo.com : Masud Khan : Masud Khan
ব্রেকিং নিউজ :
৬ মাসের জন্য স্থগিত এপিপি হযরত আলী হিরন খুলনার ডুমুরিয়ায় রাস্তায় রান্না, ঘরের মাচায় ঘুম ঢাকায় নিখোঁজ কলেজছাত্রের লাশ ডিমলায় উদ্ধার,জিজ্ঞাসাবাদে আরও দুজনের নাম আত্রাই উপজেলায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে এক বৃদ্ধের মৃত্যু উপজেলা নির্বাহী কর্মকর্তার মানবিক হাত: চুরি হওয়া মাইকের বদলে নতুন সেট পেল ধুরাইল মল্লিকবাড়ি জামে মসজিদ হালুয়াঘাটে সবজির বাজারে আগুন: আয়ের সঙ্গে ব্যয়ের সামঞ্জস্য হারিয়ে বিপাকে সাধারণ মানুষ ফরিদপুরে এসআরবি’র অভিযানে অস্ত্র-গুলিসহ গ্রেপ্তার ১ ঠাকুরগাঁওয়ে রুহিয়া উপজেলায় নামজারি বন্ধে চরম ভোগান্তিতে হাজারো মানুষ শব্দদূষণ নিয়ন্ত্রণে সুনামগঞ্জে ভ্রাম্যমাণ আদালত ৮ মামলায় জরিমানা, ১৪ হাইড্রোলিক হর্ন জব্দ ন্যায়-ইনসাফের সমাজ প্রতিষ্ঠায় নারীদের ঐক্যবদ্ধ থাকতে হবে- এডভোকেট মাহবুব উল আলম

চিনিকলের সিডিএ/সিআইসিদের বার্ষিক বেতন বৃদ্ধি স্থগিত করার আদেশ প্রত্যাহার

  • আপডেট সময় : রবিবার, ৫ অক্টোবর, ২০২৫
  • ০ দেখেছেন

বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প করপোরেশনের (বিএসএফআইসি) অধীন বিভিন্ন চিনিকলে শ্রমিক ও কর্মচারীদের টানা আন্দোলনের পর অবশেষে করপোরেশন কর্তৃপক্ষ ২০২৪-২৫ অর্থবছরের ইনক্রিমেন্ট (বার্ষিক বেতন বৃদ্ধি) হোল্ডআপের সিদ্ধান্ত স্থগিত করেছে।

গত ২২ মে ২০২৫ তারিখে অনুষ্ঠিত বিএসএফআইসি’র বোর্ড মিটিংয়ে ২০২৪-২৫ মওসুমে চিনিকলগুলোর রোপণ লক্ষ্যমাত্রা ১০০% পূরণ না হওয়ায় সংশ্লিষ্ট দায়ী ব্যক্তিদের এক বছরের জন্য ইনক্রিমেন্ট স্থগিত (Held up) রাখার সিদ্ধান্ত নেওয়া হয়।

এর প্রতিবাদে দেশের বিভিন্ন চিনিকলে কর্মরত সিডিও/সিআইসি ও শ্রমিকেরা তীব্র অসন্তোষ প্রকাশ করেন। এরই ধারাবাহিকতায় গত ৩০ আগস্ট ২০২৫ শনিবার জয়পুরহাট চিনিকলে শ্রমিক-কর্মচারী ইউনিয়নের উদ্যোগে মিলপ্রাঙ্গণে বিক্ষোভ ও অবস্থান কর্মসূচি পালিত হয়।

বিক্ষোভ সমাবেশে বক্তারা বলেন, রোপণ লক্ষ্যমাত্রা পূরণ না হওয়ায় সিডিএদের ইনক্রিমেন্ট বন্ধ করা অবিচার ও অযৌক্তিক। তারা অবিলম্বে এ সিদ্ধান্ত প্রত্যাহারের দাবি জানান।

শ্রমিকদের এই আন্দোলন দ্রুতই দেশের অন্যান্য চিনিকলেও ছড়িয়ে পড়ে। আন্দোলনের প্রেক্ষিতে করপোরেশন পুনরায় বিষয়টি পর্যালোচনা করে ৫ অক্টোবর ২০২৫ তারিখে এক নির্দেশনা জারি করে জানায়, “২০২৪-২৫ মওসুমে রোপণ লক্ষ্যমাত্রা ১০০% পূরণ না হওয়া সত্ত্বেও জয়পুরহাট সহ সকল চিনিকলের সকল সিডিও/সিডিআইও-দের ইনক্রিমেন্ট হোল্ডআপ স্থগিত রাখা হলো।”

এই সিদ্ধান্তে আন্দোলনরত সিডিএ/সিআইসি ও শ্রমিকদের মধ্যে স্বস্তি ফিরে আসে। তারা জানান, এটি ন্যায়সংগত সিদ্ধান্ত এবং দীর্ঘদিনের দাবি পূরণ হয়েছে।

জয়পুরহাট চিনিকল শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মো. জায়েদ হোসেন বলেন, “আমরা শান্তিপূর্ণভাবে দাবি জানিয়েছিলাম, অবশেষে কর্তৃপক্ষ বাস্তব পরিস্থিতি বিবেচনা করে যুক্তিসঙ্গত সিদ্ধান্ত নিয়েছে।”

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By Rahat IT Ltd.