1. masudkhan89@gmail.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@yahoo.com : Masud Khan : Masud Khan
ব্রেকিং নিউজ :
৬ মাসের জন্য স্থগিত এপিপি হযরত আলী হিরন খুলনার ডুমুরিয়ায় রাস্তায় রান্না, ঘরের মাচায় ঘুম ঢাকায় নিখোঁজ কলেজছাত্রের লাশ ডিমলায় উদ্ধার,জিজ্ঞাসাবাদে আরও দুজনের নাম আত্রাই উপজেলায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে এক বৃদ্ধের মৃত্যু উপজেলা নির্বাহী কর্মকর্তার মানবিক হাত: চুরি হওয়া মাইকের বদলে নতুন সেট পেল ধুরাইল মল্লিকবাড়ি জামে মসজিদ হালুয়াঘাটে সবজির বাজারে আগুন: আয়ের সঙ্গে ব্যয়ের সামঞ্জস্য হারিয়ে বিপাকে সাধারণ মানুষ ফরিদপুরে এসআরবি’র অভিযানে অস্ত্র-গুলিসহ গ্রেপ্তার ১ ঠাকুরগাঁওয়ে রুহিয়া উপজেলায় নামজারি বন্ধে চরম ভোগান্তিতে হাজারো মানুষ শব্দদূষণ নিয়ন্ত্রণে সুনামগঞ্জে ভ্রাম্যমাণ আদালত ৮ মামলায় জরিমানা, ১৪ হাইড্রোলিক হর্ন জব্দ ন্যায়-ইনসাফের সমাজ প্রতিষ্ঠায় নারীদের ঐক্যবদ্ধ থাকতে হবে- এডভোকেট মাহবুব উল আলম

৬ দফা দাবিতে অনির্দিষ্টকালের কর্মবিরতিতে স্বাস্থ্য সহকারীরা

  • আপডেট সময় : শনিবার, ৪ অক্টোবর, ২০২৫
  • ১ দেখেছেন

ছয় দফা দাবিতে অনির্দিষ্টকালের কর্মবিরতিতে গেছে গোমস্তাপুর উপজেলার স্বাস্থ্য সহকারীরা। শনিবার (৪ অক্টোবর) সকাল ৯টা থেকে এ কর্মবিরতি শুরু হয়। বিভিন্ন ইউনিয়ন থেকে প্রায় ৪০ জন স্বাস্থ্য সহকারি এই কর্মসূচিতে অংশ নেন। বাংলাদেশ হেলথ এসিস্ট্যান্ট এসোসিয়েশন গোমস্তাপুর শাখার উদ্যোগে গোমস্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স প্রাঙ্গনে এ কর্মবিরতি পালন করা হয়। তাদের দাবিগুলোর মধ্যে রয়েছে নিয়োগবিধি সংশোধন, শিক্ষাগত যোগ্যতা হিসেবে স্নাতক (বিজ্ঞান) সংযোজন, ১৪তম গ্রেড প্রদান, ইন-সার্ভিস ডিপ্লোমা প্রশিক্ষণের মাধ্যমে ১১তম গ্রেডে উন্নীতকরণ, টেকনিক্যাল পদমর্যাদা প্রদান এবং পদোন্নতিতে ধারাবাহিকভাবে উচ্চতর গ্রেড প্রদান। স্বাস্থ্য সহকারীদের অভিযোগ, তারা দীর্ঘদিন ধরে বৈষম্যের শিকার হয়ে আসছেন। দীর্ঘদিন ধরে তারা ন্যায্য দাবি বাস্তবায়নের লক্ষে আন্দোলন করেও কোনো সিদ্ধান্ত না পাওয়ায় তারা বাধ্য হয়ে এ কর্মবিরতিতে গেছেন।  ১ অক্টোবর থেকে ইপিআইসহ সকল কার্যক্রম বন্ধ রেখে অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতি শুরু করেছেন এবং দাবি পূরণ না হওয়া পর্যন্ত এ কর্মবিরতি অব্যাহত রাখার ঘোষণা দেন।

কর্মবিরতিতে গোমস্তাপুর উপজেলা শাখার বাংলাদেশ হেলথ এসিস্ট্যান্ট এসোসিয়েশনের সভাপতি নিয়ামত উল্লাহ, সহ-সভাপতি তৌহিদুল ইসলাম, সাধারণ সম্পাদক ইমাম আজম ও স্বাস্থ্য পরিদর্শক ইনচার্জ আসমা খাতুন সহ অন্যান্য নেতারা উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By Rahat IT Ltd.