1. masudkhan89@gmail.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@yahoo.com : Masud Khan : Masud Khan
ব্রেকিং নিউজ :
মাদক ব্যবসায়ী ও সহযোগীদের বিরুদ্ধে সংবাদ সম্মেলন ঘোড়াঘাটে খালেদা জিয়া স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের মাঠ পরিদর্শনে, মন্ত্রী-প্রতিমন্ত্রী বাকিতে সিগারেট না দেওয়ার জেরে ভয়াবহ হামলা, গুরুতর দগ্ধ ব্যবসায়ী; গ্রেফতার ১ বড়পুকুরিয়া কয়লা খনিতে নিয়োগের দাবিতে শ্রমিকদের মানববন্ধন দিনাজপুরে পুবাইল থেকে গ্রেপ্তার মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি ইমন হোসেন ‎টেকনাফে দেড় লাখ ইয়াবাসহ ৩ রোহিঙ্গা মাদক কারবারি আটক গোবিন্দগঞ্জে চোরাই গরু দিয়ে বৌভাতের আয়োজন, গ্রেফতার একজন ভারতের সঙ্গে আলোচনা করে মোগলহাট স্থলবন্দর চালুর উদ্যোগ নেওয়া হবে: ত্রাণমন্ত্রী সাবেক এমপি কায়সার হাসনাতের ভাই সানজিদ হাসনাত গ্রেফতার শ্রিম্প হ্যাচারী এসোসিয়েশন অব বাংলাদেশ (সেব) এর খুলনা-সাতক্ষীরা অঞ্চলের মতবিনিময়

শরণখোলায় থানা থেকে এক আসামীর পলায়ন!

  • আপডেট সময় : শনিবার, ৪ অক্টোবর, ২০২৫
  • ০ দেখেছেন

বাগেরহাটের শরনখোলা থানা হাজত থেকে এক আসামী পালিয়েছে। ৪ অক্টোবর সকালে এ ঘটনা ঘটে। আসামীকে আটক করতে অভিযান শুরু করছে থানা পুলিশ।

বাগেরহাট জেলা পুলিশ সুপার আসাদুজ্জামানের কাছে এ ব্যাপারে জানতে চাইলে তিনি জানান যে, মাদক মামলায় আটক বাইজীদ নামের এক আসামী থানা হেফাজতে ছিল। সে টয়লেটে যাওয়ার কথা বলে সাথে থাকা পুলিশকে ধাক্কা মেরে পালিয়ে যায়। এ ঘটনায় পুলিশের কোন গাফেলতি থাকলে তদন্ত সাপেক্ষে ব্যাবস্থা নেয়া হবে বলেও তিনি জানান।

সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, গত ৩ অক্টোবর বিকেলে উপজেলার নলবুনিয়া গ্রামের বাসিন্দা সিরাজুল ইসলাম এর পূত্র বায়েজিদ (২০) কে মাদক সহ স্থানীয়রা আটক করে। পরবর্তীতে তারা পুলিশকে খবর দেয় এবং পুলিশ বায়েজিদকে আটক করে থানায় নিয়ে আসে। পরে মামলা দিয়ে থানা হাজতে আটক রাখা হয় বায়েজিদকে।

শরণখোলা থানা পুলিশের অফিসার ইনচার্য শহীদুল্লাহ বলেন, পালিয়ে যাওয়া ঐ আসামীর বিরুদ্ধে আরও মাদক মামলা রয়েছে। তাকে আটক করতে বিভিন্ন স্থানে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে বলে তিনি নিশ্চিত করেন।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By Rahat IT Ltd.