1. masudkhan89@gmail.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@yahoo.com : Masud Khan : Masud Khan
ব্রেকিং নিউজ :
হারিয়ে যাওয়া গ্রামবাংলার ঐতিহ্য: হালুয়াঘাটে এখন আর বাজে না বিয়ের পালকির নতুন সুর চান্দিনায় আদালতের আদেশে অবৈধ দখল উচ্ছেদ, বাদীকে জমি বুঝিয়ে দিল প্রশাসন পূজায় গুজব ও উসকানি নিয়ে সতর্ক থাকার আহ্বান ময়মনসিংহের এসপি কামরুল হাসান খুলনায় পুর্ববাংলা কমিউনিস্ট পার্টির আঞ্চলিক নেতাকে গুলি করে হত্যা মানিকগঞ্জের শিবালয়ে তালিমুল কুরআন বিভাগের প্রশিক্ষণ কর্মশালা নৈতিক অবক্ষয় ও অপরাধ প্রবণতা রোধে সামাজিক উদ্যোগ অপরিহার্য: ছাতকের ইউএনও সাংবাদিক আসাদ সবুজের জামিন শুনানি ৬ অক্টোবর ‘পুজো পুজো গন্ধ লেগেছে’ মণিরামপুরে সকল দুর্গাপূজা মন্দির সেজে উঠেছে দেবহাটায় পোল্ট্রি খামারে হামলা-লুটের মামলায় প্রধান আসামি গ্রেপ্তার ডিএনসিসিতে নির্বাহী প্রকৌশলী হারুন অর রশিদ এর “বদলি”, ১৬ দিনের মাথায় পুনর্বহাল নেপথ্যে কি 

মনিরামপুর বিএনপির নেতা মুছা সাহেবের মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে

  • আপডেট সময় : শনিবার, ৪ অক্টোবর, ২০২৫
  • ০ দেখেছেন

যশোর-৫ (মনিরামপুর) আসনের রাজনীতির প্রবাদপুরুষ, বিএনপির জাতীয় স্থায়ী কমিটির প্রয়াত সদস্য জননেতা তরিকুল ইসলামের আজীবন সহযোদ্ধা আলহাজ্ব মোহাম্মদ আবু মুছা শনিবার (৪ অক্টোবর) ভোররাত অনুমান ৩টা ২০ মিনিটের দিকে যশোর কুইন্স হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৮ বছর।

দীর্ঘ রাজনৈতিক জীবনে আলহাজ্ব মুছা ছিলেন মনিরামপুরে বিএনপির অবিচ্ছেদ্য অংশ। ১৯৭৮ সালে বিএনপি প্রতিষ্ঠার পর তিনি উপজেলা বিএনপির প্রথম সাধারণ সম্পাদক নির্বাচিত হন। এরপর টানা ১২ বছর সাধারণ সম্পাদক ও ১২ বছর উপজেলা সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন। আশির দশকে তিনি উপজেলা চেয়ারম্যান এবং তিন দফা ইউপি চেয়ারম্যান নির্বাচিত হয়ে জনপ্রিয়তার প্রমাণ রাখেন।

আদর্শিক রাজনীতি, ত্যাগ, স্বচ্ছতা ও দুর্নীতিমুক্ত জীবনধারার কারণে তৃণমূল কর্মীদের কাছে তিনি ছিলেন আস্থা ও প্রেরণার প্রতীক। আওয়ামী লীগ সরকারের সময় একাধিকবার হয়রানিমূলক মামলায় কারাভোগ করেছেন তিনি। ১৯৯০ সালে তাঁর ছোট ভাই সন্ত্রাসীদের হামলায় প্রাণ হারান, পরিবারও বহুবার নির্যাতনের শিকার হয়। তবুও কোনোদিন দল থেকে বিচ্যুত হননি তিনি।

মোহাম্মদ মুছার মৃত্যুতে মনিরামপুরসহ যশোরের বিএনপি নেতাকর্মীদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। তৃণমূল কর্মীরা বলছেন, “মুছা ভাই শুধু একজন নেতা ছিলেন না, তিনি ছিলেন আমাদের অভিভাবক। তাঁর মৃত্যুতে আমরা একজন সৎ ও ত্যাগী কাণ্ডারি হারালাম।”

মরহুমের ১ম জানাজা  দুপুর ২ ঘটিকায় মনিরামপুর আলিয়া মাদ্রাসা মাঠে অনুষ্ঠিত হয়েছে ও ২য় জানাজা ও দাফন আগামীকাল রবিবার সকাল ১১ ঘটিকায় তার নিজ ভিটা ১১নং চালুয়াহাটি ইউনিয়নে অনুষ্ঠিত হবে।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By Rahat IT Ltd.