1. masudkhan89@gmail.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@yahoo.com : Masud Khan : Masud Khan
ব্রেকিং নিউজ :
৬ মাসের জন্য স্থগিত এপিপি হযরত আলী হিরন খুলনার ডুমুরিয়ায় রাস্তায় রান্না, ঘরের মাচায় ঘুম ঢাকায় নিখোঁজ কলেজছাত্রের লাশ ডিমলায় উদ্ধার,জিজ্ঞাসাবাদে আরও দুজনের নাম আত্রাই উপজেলায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে এক বৃদ্ধের মৃত্যু উপজেলা নির্বাহী কর্মকর্তার মানবিক হাত: চুরি হওয়া মাইকের বদলে নতুন সেট পেল ধুরাইল মল্লিকবাড়ি জামে মসজিদ হালুয়াঘাটে সবজির বাজারে আগুন: আয়ের সঙ্গে ব্যয়ের সামঞ্জস্য হারিয়ে বিপাকে সাধারণ মানুষ ফরিদপুরে এসআরবি’র অভিযানে অস্ত্র-গুলিসহ গ্রেপ্তার ১ ঠাকুরগাঁওয়ে রুহিয়া উপজেলায় নামজারি বন্ধে চরম ভোগান্তিতে হাজারো মানুষ শব্দদূষণ নিয়ন্ত্রণে সুনামগঞ্জে ভ্রাম্যমাণ আদালত ৮ মামলায় জরিমানা, ১৪ হাইড্রোলিক হর্ন জব্দ ন্যায়-ইনসাফের সমাজ প্রতিষ্ঠায় নারীদের ঐক্যবদ্ধ থাকতে হবে- এডভোকেট মাহবুব উল আলম

নড়াইলের নড়াগাতীতে জমি নিয়ে সংঘর্ষে উভয়পক্ষে আহত, ৮

  • আপডেট সময় : শনিবার, ৪ অক্টোবর, ২০২৫
  • ১ দেখেছেন

নড়াইলের নড়াগাতী থানার কামশিয়া গ্রামে জমি কে কেন্দ্র করে সংঘর্ষে নারী ও বৃদ্ধসহ অন্তত আটজন আহত হয়েছেন।
গত শুক্রবার (৩ অক্টোবর) সকাল সাড়ে ৯টার দিকে এ ঘটনা ঘটে। আহতদের মধ্যে কয়েকজনকে গুরুতর অবস্থায় গোপালগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, কামশিয়া গ্রামের আকরাম মুন্সির জমিতে জোরপূর্বক রাস্তা নির্মাণের চেষ্টা চলছিল। এ বিষয় নিয়ে দীর্ঘদিন ধরে দুই পক্ষের মধ্যে উত্তেজনা বিরাজ করছিল। শুক্রবার রাতে প্রতিপক্ষের লোকজন পিকনিক ও গোপন বৈঠকের আয়োজন করে পরে সংঘবদ্ধভাবে হামলা চালায়। হামলাকারীদের মধ্যে ছিলেন পিটু মুন্সি, কালু মুন্সি, রাব্বি মুন্সি, ইসমাইল মুন্সি, মেহেদি মুন্সি প্রমুখ। অভিযোগ রয়েছে, পাশের গ্রাম থেকে রিজওয়ান মোল্লা ও জাকারিয়া মোল্লা (পিতা রুঙ্গু মোল্লা) আগেই পিটুদের বাড়িতে অবস্থান নেন এবং পরে আরও ২০–২৫ জনকে সঙ্গে নিয়ে সংঘর্ষে অংশ নেন।

হামলায় গুরুতর আহত হন সোহেল মুন্সি (পিতা আকরাম মুন্সি), জুয়েল মুন্সি, লুলু মুন্সি (পিতা মৃত আছাদ মুন্সি), আব্দুল্লাহ মুন্সি (পিতা মৃত হাবিব মুন্সি) জাকারিয়া মোল্লা (পিতা, রুঙ্গু মোল্লা) সহ নারী ও বৃদ্ধ চার-পাঁচজন। সবাই বর্তমানে গোপালগঞ্জ সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

এ ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। স্থানীয় বাসিন্দারা জানান, জমি নিয়ে বিরোধের কারণে বহুদিন ধরে দুই পরিবারের মধ্যে উত্তেজনা চলছে। ঘটনার রাতে বাইরে থেকে লোকজন আনা হয়, যা পরিস্থিতিকে আরও উত্তপ্ত করে তোলে।

খবর পেয়ে নড়াগাতী থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। তবে এখনো এলাকায় উত্তেজনা বিরাজ করছে।

নড়াগাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, জমি নিয়ে বিরোধের জেরে এ ঘটনা ঘটেছে। পুলিশ বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রেখেছে এবং এলাকায় টহল জোরদার করা হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By Rahat IT Ltd.