বাংলাদেশ জাতীয়তাবাদী সামাজিক সংস্থা-জাসাস এর কার্যক্রমকে আরও গতিশীল করার লক্ষে আজমিরীগঞ্জ পৌর জাসাসের নতুন কমিটি অনুমোদন দেয়া হয়েছে। রিপন আহমেদ আকাশকে আহ্বায়ক ও গোলাম রাব্বীকে সদস্য সচিব করে ১৫ সদস্য বিশিষ্ট এই কমিটি অনুমোদন দেয়া হয়। বর্তমান কমিটি বিলুপ্ত করে গতকাল শুক্রবার নতুন কমিটি অনুমোদন দেন জেলা জাসাসের আহ্বায়ক মিজানুর রহমান চৌধুরী ও সদস্য সচিব আলী হোসেন সোহাগ। এ সময় উপস্থিত ছিলেন জেলা জাসাসের যুগ্ম আহ্বায়ক ডা. তোফাজ্জল হক,কামরুজ্জামান কুদ্দুস ও আজমিরীগঞ্জ উপজেলা যুবদলের আহ্বায়ক এনাম চৌধুরী।
কমিটির অন্যান্যরা হলেন- সিনিয়র যুগ্ম আহ্বায়ক – আলমগীর হোসাইন, যুগ্ম আহ্বায়ক রাজু মিয়া,তারেক মিয়া, মিঠন মিয়া, মিশু মিয়া, সাকিব মিয়া, আলমগীর মিয়া, রিয়াদ মিয়া, সদস্য -ওবায়দুল মিয়া , রাফিউল মিয়া, লাদেন মিয়া, শাকিল মিয়া, জিহান মিয়া।