1. masudkhan89@gmail.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@yahoo.com : Masud Khan : Masud Khan
ব্রেকিং নিউজ :
রবীন্দ্র বিশ্ববিদ্যালয় ও শাহজাদপুর থানার যৌথ উদ্যোগে ইভটিজিং ও যৌন হয়রানি প্রতিরোধে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত। ৬ মাসের জন্য স্থগিত এপিপি হযরত আলী হিরন খুলনার ডুমুরিয়ায় রাস্তায় রান্না, ঘরের মাচায় ঘুম ঢাকায় নিখোঁজ কলেজছাত্রের লাশ ডিমলায় উদ্ধার,জিজ্ঞাসাবাদে আরও দুজনের নাম আত্রাই উপজেলায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে এক বৃদ্ধের মৃত্যু উপজেলা নির্বাহী কর্মকর্তার মানবিক হাত: চুরি হওয়া মাইকের বদলে নতুন সেট পেল ধুরাইল মল্লিকবাড়ি জামে মসজিদ হালুয়াঘাটে সবজির বাজারে আগুন: আয়ের সঙ্গে ব্যয়ের সামঞ্জস্য হারিয়ে বিপাকে সাধারণ মানুষ ফরিদপুরে এসআরবি’র অভিযানে অস্ত্র-গুলিসহ গ্রেপ্তার ১ ঠাকুরগাঁওয়ে রুহিয়া উপজেলায় নামজারি বন্ধে চরম ভোগান্তিতে হাজারো মানুষ শব্দদূষণ নিয়ন্ত্রণে সুনামগঞ্জে ভ্রাম্যমাণ আদালত ৮ মামলায় জরিমানা, ১৪ হাইড্রোলিক হর্ন জব্দ

রাজশাহী মহানগরীতে মহানগর যুবদলের উদ্যোগে বিক্ষোভ মিছিল

  • আপডেট সময় : শনিবার, ৪ অক্টোবর, ২০২৫
  • ০ দেখেছেন

মহানগর যুবদলের উদ্যোগে, যুদ্ধবিধ্বস্ত গাজার বাসিন্দাদের জন্য খাদ্য ও ওষুধ বহনকারী আন্তর্জাতিক নৌযানবহর গ্লোবাল সুমুদ্র ফ্লোটিলার নৌযান আটকের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
রাজশাহী মহানগর যুবদলের সদস্য সচিব রফিকুল ইসলাম রবি’র উদ্যোগে গত শুক্রবার বিকালে রাজশাহী মহানগরীর বোয়ালিয়া থানাধীন সাহেব বাজার সংলগ্ন মনিচত্ত্বর সিটি সেন্টারের সামনে, যুদ্ধবিধ্বস্ত গাজার বাসিন্দাদের জন্য খাদ্য ও ওষুধ বহনকারী আন্তর্জাতিক নৌযানবহর গ্লোবাল সুমুদ্র ফ্লোটিলার নৌযান আটকের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়।
এ সময় উপস্থিত ছিলেন, সদস্য সচিব, যুবদল রাজশাহী মহানগর, রফিকুল ইসলাম রবি, সিনিয়র যুগ্ম আহ্বায়ক, বিএনপি বোয়ালিয়া থানা পশ্চিম শাখা, মেহেদী হাসান তুলিপ, সদস্য রাজশাহী মহানগর যুবদল মোফাজ্জুল ইসলাম শুভ, সদস্য, যুবদল রাজশাহী মহানগর, মমিন,সদস্য, রাজশাহী মহানগর যুবদল,আরিফুল ইসলাম রোমান, আহ্বায়ক, ছাত্রদল চন্দ্রিমা থানা শাখা, রাজশাহী মহানগর,আবুল কালাম আজাদ তপন।
সমাবেশে বক্তারা বলেন, যুক্তরাষ্ট্রের ইন্ধনে ইসরায়েলী দখলদার বাহিনী গাজার মুসলীমদের প্রতিনিয়ত হত্যা করছে। ফিলিস্থিনী নারী ও শিশুদের পাখির মত গুলি করে হত্যা করা হচ্ছে। রক্তারা, সাম্প্রতিক সময়ে গাজার বাসিন্দাদের জন্য খাদ্য ও ওষুধ বহনকারী আন্তর্জাতিক নৌযানবহর গ্লোবাল সুমুদ্র ফ্লোটিলার নৌযান আটকের ঘটনার তীব্র নিন্দা জানান।
এছাড়াও বক্তারা বিশ্বের সকল মুসলিম রাষ্ট্রকে ঐক্যবদ্ধ ভাবে ফিলিস্তিনের পাশে দাঁড়ানোর আহ্বান জানান। উল্লেখ্য নৌযানবহর গ্লোবাল সুমুদ্র ফ্লোটিলার নৌযান আটকের প্রতিবাদে একটি বিক্ষোভ মিছিল (দুনিয়ার মুসলীম এক হও লড়াই কর, ইসরায়েলী পণ্য বয়কট বয়কট, জাতিসংঘের ইন্ধনে ফিলিস্থিনে হত্যা চলে ইত্যাদি স্লোগান সহ নগরীর মনিচত্ত্বর সিটি সেন্টারের সামনে হতে শুরু করে সাহেব বাজার জিরোপয়েন্ট ও কুমারপাড়া মোড় প্রদক্ষিণ করে পুনরায় আরম্ভস্থলে পৌঁছে শান্তিপূর্ণ ভাবে শেষ হয়।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By Rahat IT Ltd.