জয়পুরহাট জেলার পাঁচবিবি উপজেলার ধরঞ্জী ইউনিয়নের উচনা গ্রামের রহেদুল বাড়ীতে এই চুরির ঘটনা ঘটে।
চোরের দল সিঁদ কেটে বাড়ীতে প্রবেশ করে চেতনা নাশক প্রয়োগ করে অজ্ঞান করে ৪ ভরি স্বর্ণালঙ্কার ৪ লক্ষাধিক টাকা ও ব্যাংকের চেকবই লুট করে নিয়ে যায়।
সরেজমিনে দেখা যায় ইট খুলে বাড়ীর মধ্যে প্রবেশ করে, জানালা ভেঙে ঘরের মধ্যে ঢুকে আলমারির লক ভেঙে চুরি করে চলে যায়।
সকালে ঘুম থেকে উঠে সিঁধ কেটে চুরির নমুনা দেখতে পায় বাড়ীর লোকজন। স্থানীয়রা জানান ৩ অক্টোবর রাত আনুমানিক ২ টা থেকে ৩ টার মধ্যে এই ঘটনা ঘটে,তারা জানান বর্তমানে চুরির ঘটনা আশংকাজনক ভাবে বৃদ্ধি পেয়েছে।
ভুক্তভোগী রহেদুল জানায় বাসায় ৪ ভরি স্বর্ণালঙ্কার ও ৪ লক্ষাধিক টাকা ছিল সবকিছু নিয়ে যায়, এছাড়া ব্যাংকের এটা চেকবই নিয়ে যায়।
স্থানীয় ইউপি সদস্য লাইজুর রহমান বলেন এলাকায় কিছুদিন যাবত চুরির ঘটনা বৃদ্ধি পেয়েছে।
হয়ত কোন শক্তিশালী চক্র এই চুরির সাথে জড়িত। সকাল ৮.৩০ টা পর্যন্ত থানায় কোন অভিযোগ দেওয়া হয় নি।