ফরিদপুর জেলার আলফাডাঙ্গা পৌরসভার আওতায় শ্রী হরি মন্দিরে দুর্গা পূজাকে কেন্দ্র করে ১৫১ টি প্রতিমা নির্মাণ করা হয়। আর এ প্রতিমাগুলো এমন ভাবে নির্মাণ করা হয় যাতে চার যুগের দূর্গা পূজার এর ইতিহাস ও দেব-দেবীদের কর্মকাণ্ডের প্রতিফলন ঘটে।আর এটির জন্য দরকার হয়েছিল দক্ষ কারিগর এর। পরবর্তীতে ভারত থেকে প্রতিমা নির্মাণের কারিগর ও মৃত শিল্প অনিল কুমার ও তার চার সহকর্মীকে আলফাডাঙ্গায় আনা হয়। শুরু হয় অনিল কুমারের হাতের জাদুতে মাটির দলাকে বসে এনে প্রতিমা নির্মাণ এর কাজ। আর এ কাজকে সহজ করার জন্য এলাকার ২০ থেকে ৩০ জন তরুণ তাদের সাথে হাতে হাত মিলিয়ে কাজ করে এদের মধ্যে ভাস্কর বিশ্বাস, নয়ন বিশ্বাস, নেপাল, ছিলেন আরো অনেকে।যার ফলশ্রুতি তে দীর্ঘ চার মাস অবিরাম চেষ্টার ফলে নির্মাণ হয় ১৫১ টি প্রতিমা। আর এটি দেখার জন্য এখন থেকেই শ্রী হরি মন্দির ভিড় জমেছে দূর দূরান্ত থেকে আসা দর্শনার্থীদের। তাদের মতে জানা যায় এ প্রদর্শনী ছিল তাদের জন্য নজিরবিহীন।
পূজা কমিটির তথ্য মতে এটি ছিলো তাদের ধর্মের প্রতি তাদের বিশ্বাসের প্রতিফলন। তাছাড়াও এটি ছিলো অনেক ব্যয় বহুল।এখন তারা দুর্গাপূজা সুন্দরভাবে হয় এই কামনা করছে।তাছাড়াও আলফাডাঙ্গা পূজা উদযাপন পরিষদ ও উপজেলা প্রশাসনের মতে এ বছর উপজেলায় আরো ৪৩ টি মন্দিরে দুর্গাপূজা অনুষ্ঠিত হবে। এরমধ্যে পৌরসভায় ১২টি, গোপালপুর ইউনিয়নে একটি, বুরাইচ ইউনিয়নে দুইটি, টগর বন্ধ ইউনিয়নের সাতটি,আলফাডাঙ্গা সদরে ৭ টি, বানা ইউনিয়নের ৭ টি তো পাঁচুড়িয়া ইউনিয়নের ছয়টি পূজা মন্ডপ সাজানো হচ্ছে। যার মধ্যে ৩৪ টি প্রতিমা বিসর্জন দেওয়া হবে বাকি ৯টি স্থায়ী মন্দির বিধায় প্রতিমা রেখে দেবে মন্দির কর্তৃপক্ষ। আলফাডাঙ্গা পূজা উদযাপন পরিষদ এর সভাপতি পবির কুমার বিশ্বাস বলেন আমাদের নিজস্ব ভলেন্টিয়ার ও সেনাবাহিনী, পুলিশ, আনসার নিরাপত্তার জন্য সর্বদা কাজ করবেন।