1. masudkhan89@gmail.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@yahoo.com : Masud Khan : Masud Khan
ব্রেকিং নিউজ :
তুলার আমদানিনির্ভরতা কমাতে কৃষি ও শিল্পের সমন্বিত কৌশল প্রয়োজন সরকারি ফি ছাপিয়ে সাভার ইউপিতে সচিবের নিজস্ব রেট সাধারণ মানুষের নাভিশ্বাস বারবার সমন সত্ত্বেও সাক্ষ্য দিতে অনুপস্থিত, ৭০০ পুলিশ সদস্যের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা সাত মাসেও তদন্ত প্রতিবেদন আদালতে না পাঠানোর অভিযোগ আসন্ন শারদীয় দুর্গাপূজা-২০২৬ উপলক্ষে ঢাকার ধামরাইয়ে পূজামণ্ডপগুলোতে শান্তিপূর্ণ ও উৎসবমুখর গাজীপুরে প্রথম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ, শিরোপা অপরাধ উত্তর বিভাগের সাতক্ষীরার আলিপুরে নব-গঠিত জেলা যুবদল ও জেলা ছাত্রদল নেতৃবৃন্দের সংবর্ধনা রুহিয়ায় ২২পিছ ইয়াবা ট্যাবলেট ও মাদক বিক্রির টাকা সহ দুই মাদক কারবারি আটক ডেঙ্গু মহামারী নিয়ন্ত্রণে সরকারের ভূমিকা মোটেও সন্তোষজনক নয়: মুহাম্মদ হাফিজুর রহমান কালকিনিতে অতিরিক্ত মজুদ ১৪০ বস্তা সার জব্দ, ডিলারকে ২০ হাজার টাকা জরিমানা

কমলগঞ্জে ১১ প্রার্থীর মনোনয়ন জমা

  • আপডেট সময় : বৃহস্পতিবার, ২ মে, ২০২৪
  • ৯৩ দেখেছেন

শায়েক আহমদ,জেলা প্রতিনিধি মৌলভীবাজার:

৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের ৩য় ধাপে মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে ১১ জন প্রার্থী তাদের মনোনয়ন পত্র জমা দিয়েছেন।

 

এরমধ্যে চেয়ারম্যান পদে ৪ জন, ভাইস চেয়ারম্যান পদে ৫ জন এবং সংরক্ষিত আসনে মহিলা ভাইস চেয়ারম্যান পদে ২ জন মনোনয়ন পত্র জমা দিয়েছেন।

 

মনোয়নপত্র জমাদানের শেষ দিন বৃহস্পতিবার (২ মে) উপজেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয়ে তিন পদে ওই ১১ জন প্রার্থী মনোয়নপত্র দাখিল করেছেন। তবে বিএনপি, জামায়াত ও জাতীয় পার্টির কোন প্রার্থী এবার উপজেলা পরিষদের নির্বাচনে অংশগ্রহণের লক্ষে মনোয়নপত্র দাখিল করেননি।

উপজেলা নির্বাচন অফিস সুত্রে জানা যায়, নির্বাচনে চেয়ারম্যান পদে মনোয়নপত্র দাখিল করেছেন বর্তমান উপজেলা পরিষদের চেয়ারম্যান, কেন্দ্রীয় আওয়ামীলীগের সাবেক কার্য্যনির্বাহী সদস্য, বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক মো: রফিকুর রহমান, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি মো: ইমতিয়াজ আহমেদ (বুলবুল), চমন উদ্দিন ও চা শ্রমিক নেত্রী গীতা রানী কানু। উপজেলা ভাইস চেয়ারম্যান পদে উপজেলা আওয়ামীলীগের সহ সভাপতি সিদ্দেক আলী, হাফেজ মাওলানা মো: আব্দুল ওহাব, নিরঞ্জন দেব, মোহাম্মদ আলমগীর চৌধুরী ও চা শ্রমিক নেতা সুনীল কুমার মৃধা। মহিলা ভাইস চেয়ারম্যান পদে বর্তমান ভাইস চেয়ারম্যান বিলকিস বেগম ও নারীনেত্রী মুন্না দেব রায় মনোনয়ন জমা দেন। মনোয়নপত্র দাখিলের শেষ দিনে প্রার্থীর সমর্থকেরা সকাল থেকে উপজেলা রিটার্ণিং কার্যালয়ের সম্মুখে জড়ো হন।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By Rahat IT Ltd.