দীর্ঘ চার বছর আগে মোসা: তানজিলা আক্তার পিতা আবুল কালাম মল্লিক সাং হকতুল্লা, সদর উপজেলা পটুয়াখালীর সাথে বরগুনা সদর উপজেলার ৯ নং এম বালিয়াতলী ইউনিয়নের আমতলা গ্রাম নিবাসী মো: বাবুল হাওলাদারের ছেলে মো: আরিফ হোসেন এর সাথে ইসলামী শরীয়া মোতাবেক বিবাহ বন্ধনে আবদ্ধ হন।
কিছুদিন ভালো কাটলেও এক বছর পরে যৌতুকের দাবিতে শুরু হয় বিভিন্ন প্রকার অত্যাচার জুলুম ও শারিরীক নির্যাতন এতকিছু সহ্য করেও তানজিলা স্বামীর ঘর ছাড়েননি বরং স্বামীর সংসার চালিয়ে যাচ্ছিলেন, কিন্তু পাষান্ড আরিফ তাতেও ক্ষ্যান্ত না হয়ে তানজিলাকে তালাক প্রদান করে আড়াই বছরের একটি কন্যা সন্তান সহ বিদায় করে দেন। অসোহায় হয়ে তানজিলা বাবার বাড়ি চলে যাওয়ার পরে স্বামীর হাত থেকে বাঁচার জন্য আরিফের বিরুদ্ধে পটুয়াখালী আদালতে একটি যৌতুক মামলা দায়ের করেন, তারই রেশ ধরে আরিফ হোসেন তানজিলার ও তার বাবা মায়ের বিরুদ্ধে বরগুনা আদালতে দুইটি মিথ্যা মামলা দায়ের করেন। যাহার নান্বার ফৌ: কা: বি: আইনের ১০০ ধারা নং ৩৬৫/২০২৫ যদিও উক্ত মামলা হতে আজ ২৮ শে সেপ্টেম্বর ২০২৫ তারিখ আদালত অব্যাহতি দিয়েছেন। এখনো একটি চুরির মামলা চলমান রয়েছেন। তানজিলা ও তার পরিবার প্রশাসনের কাছে সুষ্ঠু ও ন্যায় বিচার পাওয়ার দাবি জানিয়েছেন।