1. masudkhan89@gmail.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@yahoo.com : Masud Khan : Masud Khan
ব্রেকিং নিউজ :
হারিয়ে যাওয়া গ্রামবাংলার ঐতিহ্য: হালুয়াঘাটে এখন আর বাজে না বিয়ের পালকির নতুন সুর চান্দিনায় আদালতের আদেশে অবৈধ দখল উচ্ছেদ, বাদীকে জমি বুঝিয়ে দিল প্রশাসন পূজায় গুজব ও উসকানি নিয়ে সতর্ক থাকার আহ্বান ময়মনসিংহের এসপি কামরুল হাসান খুলনায় পুর্ববাংলা কমিউনিস্ট পার্টির আঞ্চলিক নেতাকে গুলি করে হত্যা মানিকগঞ্জের শিবালয়ে তালিমুল কুরআন বিভাগের প্রশিক্ষণ কর্মশালা নৈতিক অবক্ষয় ও অপরাধ প্রবণতা রোধে সামাজিক উদ্যোগ অপরিহার্য: ছাতকের ইউএনও সাংবাদিক আসাদ সবুজের জামিন শুনানি ৬ অক্টোবর ‘পুজো পুজো গন্ধ লেগেছে’ মণিরামপুরে সকল দুর্গাপূজা মন্দির সেজে উঠেছে দেবহাটায় পোল্ট্রি খামারে হামলা-লুটের মামলায় প্রধান আসামি গ্রেপ্তার ডিএনসিসিতে নির্বাহী প্রকৌশলী হারুন অর রশিদ এর “বদলি”, ১৬ দিনের মাথায় পুনর্বহাল নেপথ্যে কি 

কক্সবাজার মহাসড়কের কেরানীহাটে সড়ক দূর্ঘটনায় এক যুবক নিহত

  • আপডেট সময় : রবিবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৫
  • ০ দেখেছেন

চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার কেরানীহাটের বাঁশের দোকানের সামনে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে সড়ক দুর্ঘটনায় শাকিল (২১) নামের এক যুবক নিহত হয়েছেন।
এ ঘটনায় জসিম উদ্দিন নামের আরও একজন গুরুতর আহত হয়েছেন এবং তিনি বর্তমানে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে চিকিৎসাধীন।

গত শনিবার (২৭ সেপ্টেম্বর) রাত পৌনে ১০টার দিকে এই দুর্ঘটনা ঘটে। নিহত শাকিল সাতকানিয়া উপজেলার ঢেমশা ইউনিয়নের মজিদ কোম্পানির বাড়ির আমির হোসেনের ছেলে এবং সে সাতকানিয়া সদরে একটি দোকানে কর্মচারী হিসেবে নিযুক্ত ছিল।

ঢেমশা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আবু তাহের জানান, শাকিল একটি বিয়ে অনুষ্ঠান থেকে ফেরার পথেই এই দুর্ঘটনা ঘটেছে।

দোহাজারী হাইওয়ে থানার (এসআই) মহিউদ্দিন জানান, চট্টগ্রামমুখী পাশাপাশি দুটি মোটরসাইকেলের সংঘর্ষে এই দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার পর গুরুতর আহত দুজনকে স্থানীয়রা উদ্ধার করে প্রথমে কেরানীহাট মা-শিশু হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক শাকিলকে মৃত ঘোষণা করেন এবং গুরুতর আহত জসিমকে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে ।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By Rahat IT Ltd.