1. masudkhan89@gmail.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@yahoo.com : Masud Khan : Masud Khan
ব্রেকিং নিউজ :
৬ মাসের জন্য স্থগিত এপিপি হযরত আলী হিরন খুলনার ডুমুরিয়ায় রাস্তায় রান্না, ঘরের মাচায় ঘুম ঢাকায় নিখোঁজ কলেজছাত্রের লাশ ডিমলায় উদ্ধার,জিজ্ঞাসাবাদে আরও দুজনের নাম আত্রাই উপজেলায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে এক বৃদ্ধের মৃত্যু উপজেলা নির্বাহী কর্মকর্তার মানবিক হাত: চুরি হওয়া মাইকের বদলে নতুন সেট পেল ধুরাইল মল্লিকবাড়ি জামে মসজিদ হালুয়াঘাটে সবজির বাজারে আগুন: আয়ের সঙ্গে ব্যয়ের সামঞ্জস্য হারিয়ে বিপাকে সাধারণ মানুষ ফরিদপুরে এসআরবি’র অভিযানে অস্ত্র-গুলিসহ গ্রেপ্তার ১ ঠাকুরগাঁওয়ে রুহিয়া উপজেলায় নামজারি বন্ধে চরম ভোগান্তিতে হাজারো মানুষ শব্দদূষণ নিয়ন্ত্রণে সুনামগঞ্জে ভ্রাম্যমাণ আদালত ৮ মামলায় জরিমানা, ১৪ হাইড্রোলিক হর্ন জব্দ ন্যায়-ইনসাফের সমাজ প্রতিষ্ঠায় নারীদের ঐক্যবদ্ধ থাকতে হবে- এডভোকেট মাহবুব উল আলম

বড়লেখা থানার আয়োজনে ওপেন হাউজ ডে অনুষ্ঠিত

  • আপডেট সময় : বুধবার, ১ মে, ২০২৪
  • ৯৫ দেখেছেন

শায়েক আহমদ,জেলা প্রতিনিধি মৌলভীবাজার:

জনগণের দোরগোড়ায় পুলিশের সেবা পৌঁছে দিতে মৌলভীবাজারের বড়লেখা থানায় ওপেন হাউজ ডে- তে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (৩০ এপ্রিল) দুপুরে বড়লেখা থানার আয়োজনে থানার হলরুমে আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার জেলার পুলিশ সুপার মোঃ মনজুর রহমান বিপিএম, পিপিএম (বার)।

প্রধান অতিথির বক্তব্যে মাননীয় পুলিশ সুপার আসন্ন উপজেলা নির্বাচন সম্পর্কে বলেন, ”নির্বাচনকে কেন্দ্র করে কেউ আইনশৃঙ্খলা অবনতি করার চেষ্টা করলে পুলিশ কাউকে ছাড় দিবে না। পুলিশ সর্বোচ্চ পেশাদারিত্বের সাথে নির্বাচনে তার দায়িত্ব পালন করবে। নির্বাচনী পরিবেশ সুষ্ঠু রাখতে আপনারাও দেশের সুনাগরিক হিসেবে পুলিশকে সহযোগিতা করবেন বলে আমি আশা করি।”

মাননীয় পুলিশ সুপার আরও বলেন, ”পুলিশ আপনাদের বন্ধু হিসেবে আপনাদের সর্বোচ্চ সেবা দেওয়ার চেষ্টা করে। আপনাদেরকেও পুলিশকে বন্ধু ভেবে অপরাধ সংক্রান্ত বিষয়ে তথ্য দিয়ে সহযোগিতা করতে হবে ।“

বড়লেখা থানার অফিসার ইনচার্জ জনাব সঞ্জয় চক্রবর্তীর সভাপতিত্বে ওপেন হাউজ ডে’র মতবিনিময় সভায় আরও বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার (কুলাউড়া সার্কেল) জনাব দীপংকর ঘোষ, বড়লেখা উপজেলা কমিউনিটি পুলিশিং কমিটির সাধারণ সম্পাদক বাবু সুব্রত কুমার দাস শিমুল, দাসের বাজার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান স্বপন কুমার চক্রবর্তী প্রমুখ।

ওপেন হাউজ ডে’র এই মতবিনিময় সভায় বড়লেখা উপজেলার বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, ইউপি সদস্য, শিক্ষক, রাজনৈতিক ব্যক্তি, কমিউনিটি পুলিশিং নেতৃবৃন্দ, গ্রাম পুলিশের সদস্যবৃন্দসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ অংশগ্রহণ করেন।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By Rahat IT Ltd.