1. masudkhan89@gmail.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@yahoo.com : Masud Khan : Masud Khan
ব্রেকিং নিউজ :
৬ মাসের জন্য স্থগিত এপিপি হযরত আলী হিরন খুলনার ডুমুরিয়ায় রাস্তায় রান্না, ঘরের মাচায় ঘুম ঢাকায় নিখোঁজ কলেজছাত্রের লাশ ডিমলায় উদ্ধার,জিজ্ঞাসাবাদে আরও দুজনের নাম আত্রাই উপজেলায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে এক বৃদ্ধের মৃত্যু উপজেলা নির্বাহী কর্মকর্তার মানবিক হাত: চুরি হওয়া মাইকের বদলে নতুন সেট পেল ধুরাইল মল্লিকবাড়ি জামে মসজিদ হালুয়াঘাটে সবজির বাজারে আগুন: আয়ের সঙ্গে ব্যয়ের সামঞ্জস্য হারিয়ে বিপাকে সাধারণ মানুষ ফরিদপুরে এসআরবি’র অভিযানে অস্ত্র-গুলিসহ গ্রেপ্তার ১ ঠাকুরগাঁওয়ে রুহিয়া উপজেলায় নামজারি বন্ধে চরম ভোগান্তিতে হাজারো মানুষ শব্দদূষণ নিয়ন্ত্রণে সুনামগঞ্জে ভ্রাম্যমাণ আদালত ৮ মামলায় জরিমানা, ১৪ হাইড্রোলিক হর্ন জব্দ ন্যায়-ইনসাফের সমাজ প্রতিষ্ঠায় নারীদের ঐক্যবদ্ধ থাকতে হবে- এডভোকেট মাহবুব উল আলম

ঘোষণার আগেই খুলনার বাজারে চড়াদামে ভোজ্যতেল

  • আপডেট সময় : শনিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৫
  • ০ দেখেছেন

খুলনা নগরীর বাজারে গত মাসের তুলনায় এ মাসে ভোজ্যতেলের মুল্য গড়ে লিটার প্রতি ২৬ টাকা করে বেড়েছে। সয়াবিন তেলের মুল্য বোতলজাত ১৮৬-১৯০ টাকা, পাম অয়েল ১৭০ – ১৭৫ টাকা। গত মাসে খুলনা কৃষি বিপনন অধিদপ্তরের সুত্রানুযায়ী খোলা সোয়াবিনের মুল্য ১৬৮-১৭০ টাকা, পাম অয়েল ১৫০-১৫৪ টাকা। সরকারি ঘোষনার আগেই অসাধু ব্যবসায়ীরা সুযোগ বুঝে দাম বাড়িয়েছে। ভোজ্যতেল ব্যবসায়ীদের সংগঠন বানিজ্য মন্ত্রণালয়ের কাছে মুল্য বাড়ানোর দাবি করে। মন্ত্রণালয় দাবি মেনে নেয়।কিন্তু সরকার নির্ধারিত মুল্যর আগেই খুলনার বাজারে ভোজ্যতেল বিক্রি হচ্ছে চড়া মুল্যে। বড় বাজারে প্রতি লিটার বোতলজাত সয়াবিনের মুল্য ১৮৬ টাকা, খোলা সয়াবিন ১৮৭ টাকা, পাম অয়েল ১৭০-১৭৫ টাকা। বড় বাজারে উল্লেখিত দামে বিক্রি হলেও সন্ধ্যা বাজারে তারতম্য ঘটেছে। এবাজারে বোতলজাত সয়াবিনের দাম চার টাকা বেড়েছে, খোলা সোয়াবিন তেল সেটা বেড়েছে ১৩ টাকা। তবে মিল রয়েছে পাম অয়েল তেলের। দাম বাড়ার কারন সম্পর্কে কোনো কোন বিক্রেতারা বলেন, পাইকারিতে বাড়ার কারনে খুচরা বাজারেও খোলা তেলের দাম বেড়েছে। বাহিরের দেশ থেকে আমাদের দেশে ভোজ্যতেল আসে, সেসব দেশের সাথে আমাদের তাল মিলিয়ে চলতে হয়। সন্ধ্যা বাজারের ক্রেতা মোঃ রহিম উদ্দিন বলেন, দাম বাড়ার কারনে এক লিটার তেল কিনেছি। কম থাকলে হয়ত দেড় থেকে দুই লিটার কেনার ইচ্ছে ছিল। আমরা সরকারের নিকট সয়াবিন তেল সহ বাজার দর নিয়ন্ত্রনের দাবি জানাই। সম্প্রতি লিটারে ১০ টাকা দাম বাড়ানোর প্রস্তাব দিয়ে বানিজ্য মন্ত্রণালয়কে চিঠি দেয় ভোজ্যতেল পরিশোধন ও বিপননকারীদের সংগঠনটি। কারন হিসেবে বানিজ্য মন্ত্রণালয়কে জানানো হয়েছে, আন্তর্জাতিক বাজারে প্রতি টন সয়াবিন তেলের দাম ১ হাজার ২০০ ডলার পর্যন্ত হয়েছে। এর পরিপেক্ষিতে গত সোমবার ব্যবসায়ীদের সঙ্গে বৈঠক করে বানিজ্য মন্ত্রণালয়। তবে দাম বাড়ানোর বিষয়ে আনুষ্ঠানিকভাবে ঘোষণা দেয়নি ভোজ্যতেল পরিশোধন ও বিপননকারী কোম্পানিগুলো। তা সত্ত্বেও খুলনার অসাধু ব্যবসায়ীরা তেলের মজুদ করে বাজারে কৃত্রিম সংকট তৈরি করে পাইকারি সহ খুচরা বাজারে দাম বাড়িয়ে দিয়েছে। একারনে বাজারে আসা সাধারণ ক্রেতারা বলছেন বাজার নিয়ন্ত্রনে সরকারের পক্ষ থেকে সঠিক মনিটরিং ব্যবস্থার ওপর জোর দেওয়া। তাহলে হয়ত জনসাধারণ কিছুটা হলেও স্বস্তি পাবে।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By Rahat IT Ltd.