1. masudkhan89@gmail.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@yahoo.com : Masud Khan : Masud Khan
ব্রেকিং নিউজ :
হারিয়ে যাওয়া গ্রামবাংলার ঐতিহ্য: হালুয়াঘাটে এখন আর বাজে না বিয়ের পালকির নতুন সুর চান্দিনায় আদালতের আদেশে অবৈধ দখল উচ্ছেদ, বাদীকে জমি বুঝিয়ে দিল প্রশাসন পূজায় গুজব ও উসকানি নিয়ে সতর্ক থাকার আহ্বান ময়মনসিংহের এসপি কামরুল হাসান খুলনায় পুর্ববাংলা কমিউনিস্ট পার্টির আঞ্চলিক নেতাকে গুলি করে হত্যা মানিকগঞ্জের শিবালয়ে তালিমুল কুরআন বিভাগের প্রশিক্ষণ কর্মশালা নৈতিক অবক্ষয় ও অপরাধ প্রবণতা রোধে সামাজিক উদ্যোগ অপরিহার্য: ছাতকের ইউএনও সাংবাদিক আসাদ সবুজের জামিন শুনানি ৬ অক্টোবর ‘পুজো পুজো গন্ধ লেগেছে’ মণিরামপুরে সকল দুর্গাপূজা মন্দির সেজে উঠেছে দেবহাটায় পোল্ট্রি খামারে হামলা-লুটের মামলায় প্রধান আসামি গ্রেপ্তার ডিএনসিসিতে নির্বাহী প্রকৌশলী হারুন অর রশিদ এর “বদলি”, ১৬ দিনের মাথায় পুনর্বহাল নেপথ্যে কি 

গাজীপুরে প্রাতিষ্ঠানিক সুশাসন ও টেকসই উন্নয়ন  লক্ষ্যমাত্রা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

  • আপডেট সময় : শনিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৫
  • ১ দেখেছেন

টেকসই উন্নয়ন অভীষ্ট/লক্ষ্যমাত্রা অর্জন ও সুশাসন নিশ্চিত করতে কার্যকর প্রতিষ্ঠান গড়ে তোলার আহ্বান জানিয়ে গাজীপুরে এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

গত বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) গাজীপুর জেলা প্রশাসকের কার্যালয়ের ভাওয়াল সম্মেলন কক্ষে “প্রাতিষ্ঠানিক সুশাসন এবং টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা” শীর্ষক এই কর্মশালাটি অনুষ্ঠিত হয়।  জেলা প্রশাসন গাজীপুর ও সচেতন নাগরিক কমিটি (সনাক)–টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনের লক্ষ্যে এই উল্লেখযোগ্য পদক্ষেপটি গ্রহণ করেন। জেলা প্রশাসন ও সনাক এর আয়োজনে এবং টিআইব ‘র  সহযোগিতায় এই উদ্যোগে জেলার সরকারি কর্মকর্তাবৃন্দ, উন্নয়ন সংস্থার প্রতিনিধি এবং সামাজিক সংগঠনের সদস্যসহ ৫০ জনেরও বেশি অংশগ্রহণকারী একত্রিত হন। কর্মশালায় অতিরিক্ত জেলা প্রশাসক (উন্নয়ন ও মানব সম্পদ) এর সঞ্চালনায় প্রাতিষ্ঠানিক সুশাসন এবং টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জন শীর্ষক বিভিন্ন সেশন পরিচালনা করেন টিআইবি’র কো-অর্ডিনেটর মো. আতিকুর রহমান।

জেলা প্রশাসক নাফিসা আরেফীন প্রধান অতিথির বক্তব্যে প্রাতিষ্ঠানিক সুশাসন ছাড়া টেকসই উন্নয়ন অভীষ্ট অর্জন সম্ভব নয় উল্লেখ করে বলেন,  যেকোন দপ্তরে এমন কিছু করা যাবে না, যা সেবা গ্রহীতার প্রতি বৈষ্যম্য ও অন্যায্যতার পথ তৈরি করতে পারে। তিনি টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনের জন্য স্বচ্ছতা, জবাবদিহিতা এবং দুর্নীতিমুক্ত প্রতিষ্ঠানের প্রয়োজনীয়তার উপর জোর দিয়ে বলেন ন্যায্যতা, আইনের শাসন, ন্যায়-বিচার, বৈষম্য বিলোপ ও সেবার মানোন্নয়নের মাধ্যমে দুর্নীতিমুক্ত প্রতিষ্ঠান গড়ে তুলতে হবে। আর এ লক্ষ্য অর্জনে সেবাদানকারী প্রতিষ্ঠানগুলোর একসাথে কাজ করতে হবে।

এ সময় অন্যান্যের মধ্যে অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মো. সোহেল রানা, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সালমা খাতুন, সনাক সভাপতি জোবেদা আখতার, সহ-সভাপতি সৈয়দ মোহাম্মদ শেকানুল ইসলাম শাহী, টিআইবি’র ঢাকা বিভাগের ক্লাস্টার কো-অর্ডিনেটর মো. মাহান-উল হক, ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ(টিআইবি) -গাজীপুরের আবুল ফজল মোহাম্মদ আহাদসহ বিশিষ্ট সরকারি কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। কর্মশালাটি সরকারি ও বেসরকারি উভয় ক্ষেত্রেই সুশাসন জোরদার করার লক্ষ্যে একটি সুনির্দিষ্ট কর্মপরিকল্পনা তৈরির মাধ্যমে শেষ হয়। বক্তাগণ আশাবাদ ব্যক্ত করেন যে, সেবাদানকারীদের নবায়নকৃত প্রতিশ্রুতিকে চিহ্নিতকরণের মাধ্যমে অন্তর্ভুক্তিমূলক উন্নয়ন এবং সকলের জন্য ন্যায় ও ন্যায্য পরিসেবা নিশ্চিত হবে।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By Rahat IT Ltd.