ফরিদপুরের নগরকান্দা উপজেলায় আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) দবির উদ্দিনের সভাপতিত্বে উপজেলা নির্বাহী অফিসারের মিনি কনফারেন্স রুমে এ সভা বসে।
সভায় উপস্থিত ছিলেন নগরকান্দা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল করিম, উপজেলা কৃষি কর্মকর্তা তিলক কুমার ঘোষ, উপজেলা বিএনপির সহ-সভাপতি মাহবুব আলী মিয়া, নগরকান্দা প্রেসক্লাবের সভাপতি শওকত আলি শরীফ, তালমা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কামাল হোসেন মিয়া,কাইচাইল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোস্তফা খান, চরযোশর্দী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কামরুজ্জামান সাহেব ফকির, পূরাপুরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বাবু ফকির, শহীদনগর ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান রাজু মোল্লা এবং ডাঙ্গী ইউনিয়নের পরিষদের চেয়ারম্যান কাজী আবুল কালাম।
এছাড়াও সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি, শিক্ষক, সাংবাদিকসহ উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির সদস্যরা সভায় অংশগ্রহণ করেন। সভায় উপজেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনা করা হয় এবং শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে বিভিন্ন গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গৃহীত হয়।